পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘ও রোমিও’ ছবির জন্য বিক্রান্ত বহু বছর আগে কথা দিয়েছিলেন, যখন তিনি কেরিয়ারের শুরুর দিকে। ‘টুয়েলফথ ফেল’ ছবির সাফল্যের পর তিনি বড় তারকায় পরিণত হলেও পুরনো প্রতিশ্রুতি রক্ষা করেছেন। ফের প্রস্তাব আসতেই কোনও পারিশ্রমিক ছাড়াই ছবিটি করতে সম্মত হন।
2
8
তমন্না ভাটিয়া
একই ছবিতে তমন্নাও নাকি কাজ করে একটি টাকাও পারিশ্রমিক নেননি। বাজেট সীমিত হলেও ১২ দিন শুটিংয়ে সময় দিয়েছেন তিনি। বিশাল ভরদ্বাজের কথায়, চরিত্রটির সৃজনশীল সম্ভাবনাই তাঁকে রাজি করায়।
3
8
দীপিকা পাড়ুকোন
শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা। সে সময় তিনি কোনও পারিশ্রমিক নেননি। ফারাহ খানের হাতে লঞ্চ হওয়া এবং শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগকেই তিনি সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেছিলেন।
4
8
শাহিদ কাপুর
বিশাল ভরদ্বাজের ‘হায়দর’ ছবির বাজেট সীমিত ছিল। ‘হ্যামলেট’-এর আধুনিক রূপান্তর এই প্রজেক্টে গভীর বিশ্বাস রেখেই শাহিদ নিজের পারিশ্রমিক ছাড়েন। ছবির শিল্পমান বজায় রাখাকেই তিনি অগ্রাধিকার দিয়েছিলেন।
5
8
অমিতাভ বচ্চন
সঞ্জয় লীলা বনশালির ‘ব্ল্যাক’ ছবির চিত্রনাট্য তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অমিতাভ বচ্চন কোনও পারিশ্রমিক নেননি। পরে তিনি বলেন, এমন একটি ঐতিহাসিক ছবির অংশ হওয়াটাই তাঁর কাছে বিরল অভিজ্ঞতা।
6
8
শাহরুখ খান
কমল হাসানের ‘হে রাম’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। শ্রদ্ধা ও সমর্থনের জায়গা থেকেই তিনি কোনও অর্থ নেননি বলে জানা যায়। পরীক্ষামূলক ঐতিহাসিক ছবির অংশ হতে চেয়েছিলেন নিঃশর্তভাবে।
7
8
নওয়াজউদ্দিন সিদ্দিকি
সাদত হাসান মান্টোর জীবনীভিত্তিক ছবিতে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন মাত্র এক টাকা পারিশ্রমিক নেন। তাঁর মতে, চরিত্রটি ছিল এক অভিনয়শিল্পীর স্বপ্নের ভূমিকা। সীমিত বাজেটের ছবিতে অর্থ বাধা হয়ে দাঁড়াক, তা তিনি চাননি।
8
8
ফারহান আখতার
অ্যাথলিটের চরিত্রে নিজেকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে ফারহান পারিশ্রমিক নেননি বলে শোনা যায়। কঠোর শারীরিক রূপান্তরের মাধ্যমে চরিত্রটির প্রতি সম্মান জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।