কারও ৫ মাস, কারও ২ মাস, বাদশা-ঈশা থেকে আলি-সারা, বলিউডের সবচেয়ে স্বল্পস্থায়ী ৫ বিয়ে
নিজস্ব সংবাদদাতা
২ সেপ্টেম্বর ২০২৬ ১৭ : ৪৫
শেয়ার করুন
1
10
বলিউডে তারকাদের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ বরাবরই চর্চার কেন্দ্রে থাকে। কোনও কোনও তারকা দম্পতি বছরের পর বছর একসঙ্গে পথ চলেছেন, আবার কিছু সম্পর্ক বিয়ের কয়েক মাসের মধ্যেই ভেঙে গিয়েছে।
2
10
সম্প্রতি র্যাপার বাদশা ও অভিনেত্রী ঈশা রিখির বিচ্ছেদের খবর সামনে আসতেই ফের আলোচনায় উঠে এসেছে বলিউড ও টেলিভিশন জগতের এমন কিছু তারকা বিয়ে, যা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক মাস।
3
10
বাদশা ও ঈশা রিখির দাম্পত্য ৫ মাস: এই তালিকায় সাম্প্রতিকতম নাম বাদশা ও ঈশা রিখি। র্যাপার বাদশা এবং পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখি ২০২৬ সালের মার্চে ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেছিলেন। প্রায় চার বছর সম্পর্কে থাকার পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়। তাঁদের বিয়ের খবরও বেশ কিছুদিন গোপন ছিল।
4
10
পরে ঈশার মা পুনম রিখির সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ্যে আসে। তবে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। ১ সেপ্টেম্বর ২০২৬ দু’জনেই যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতির ভিত্তিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের নির্দিষ্ট কারণ তাঁরা প্রকাশ করেননি এবং ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছেন।
5
10
আলি মার্চেন্ট ও সারা খান দাম্পত্য ২ মাস: স্বল্পস্থায়ী তারকা বিয়ের তালিকায় অন্যতম চর্চিত নাম আলি মার্চেন্ট ও সারা খান। ‘বিগ বস ৪’-এর ঘরেই ২০১০ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন দুই টেলিভিশন অভিনেতা। তাঁদের বিয়ের অনুষ্ঠান রিয়্যালিটি শোয়ের অংশ হিসেবেই সম্প্রচারিত হয়েছিল।
6
10
কিন্তু সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। মাত্র দুই মাসের মধ্যেই তাঁরা আলাদা হয়ে যান। ২০১১ সালের জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। পরবর্তীতে তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে নানা দাবি এবং জল্পনা তৈরি হয়েছিল।
7
10
মন্দনা করিমি ও গৌরব গুপ্ত দাম্পত্য ৬ মাস: ‘বিগ বস’-এর প্রাক্তন প্রতিযোগী ও অভিনেত্রী মন্দনা করিমি ব্যবসায়ী গৌরব গুপ্তকে বিয়ে করেছিলেন ২০১৭ সালের জানুয়ারিতে। বিয়ের আগে প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই সম্পর্কে সমস্যা তৈরি হয়।
8
10
করণ সিং গ্রোভার ও শ্রদ্ধা নিগম দাম্পত্য ১০ মাস: বর্তমানে বিপাশা বসুর সঙ্গে সুখী দাম্পত্যে রয়েছেন করণ সিং গ্রোভার। কিন্তু অভিনেতার প্রথম বিয়ে ছিল অভিনেত্রী শ্রদ্ধা নিগমের সঙ্গে। ২০০৮ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন তাঁরা। তবে সেই সম্পর্ক স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস।
9
10
২০০৯ সালের অক্টোবরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে করণ ২০১২ সালে জেনিফার উইঙ্গেটকে বিয়ে করেন। সেই বিয়েও অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি এবং প্রায় দু’বছর পর তাঁদের বিচ্ছেদ ঘটে। তারপর বিপাশা বসুর সঙ্গে বিয়ে হয় করণের৷
10
10
পুলকিত সম্রাট ও শ্বেতা রোহিরা দাম্পত্য ১১ মাস: অভিনেতা পুলকিত সম্রাট ২০১৪ সালের নভেম্বরে দীর্ঘদিনের সঙ্গী শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের এক বছরের মধ্যেই তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় ১১ মাসের দাম্পত্যের পর তাঁরা আলাদা হয়ে যান।তাঁদের বিচ্ছেদ ঘিরে সেই সময় নানা গুঞ্জন ছড়িয়েছিল। পরে পুলকিত ২০২৪ সালে অভিনেত্রী কৃতি খরবান্দাকে বিয়ে করেন।