থামা: রমরমিয়ে চলছে ‘থামা’। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না অভিনীত এই ভয়-হাসির গল্প এখন প্রেক্ষাগৃহে দর্শকদের মাতাচ্ছে। ভয়-মজা মিশিয়ে রইল এমন আরও কিছু অদ্ভুতুড়ে ছবির সন্ধান।
2
8
ভেড়িয়া: ভারুণ ধাওয়ান ও কৃতি স্যানন অভিনীত এই সিনেমায় আছে ভয় আর ফ্যান্টাসির দারুণ মিশেল। পরিচালনায় অমর কৌশিক। জিওহটস্টার ওটিটিতে ঢুকে পড়লেই ‘ভেড়িয়া’র গুহায় হাজির হয়ে যাবেন আপনি।
3
8
স্ত্রী: শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের অনবদ্য অভিনয়ে এই কাল্ট হরর কমেডি একসময় ঝড় তুলেছিল বক্স অফিসে। এখনও এটি সেরা ভয়-কমেডি ছবিগুলির একটি। দেখতে পারেন অ্যামাজন প্রাইম ভিডিওয়।
4
8
ভুলভুলাইয়া: আক্ষয় কুমারের অনবদ্য কমিক টাইমিং আর মানসিক রোমাঞ্চের টানাপোড়েন। দুইয়ে মিলেই এই ছবিতে গড়েছিল ভয়ের মাঝে হাসির নতুন মানচিত্র। নেটফ্লিক্সে স্ট্রিমিং চলছে এই ছবির।
5
8
রুহি: ‘স্ত্রী’-র নির্মাতাদের হাত ধরে এসেছিল এই অদ্ভুতুড়ে ভূতের বিয়ের গল্প যেখানে ভয়ের পাশাপাশি আছে অদ্ভুতুড়ে হাসি। নেটফ্লিক্সে পাবেন এই ছবির সন্ধান।
6
8
ভূলভুলাইয়া ২ : কার্তিক আরিয়ান ও তাবুর জুটি ফিরিয়ে এনেছে সেই ভয়ের মজা আধুনিক ছোঁয়ায়। ভয় আর কমেডির দুর্দান্ত এই ককটেল পাবেন নেটফ্লিক্সে।
7
8
ভূতনাথ: অমিতাভ বচ্চন এখানে এক বন্ধুসুলভ ভূতের চরিত্রে, যে এক ছোট ছেলেটির জীবনে ঢুকে আনে হাসি আর মনকেমনের অনুভূতি। এই হৃদয়স্পর্শী ছবিটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়।
8
8
স্ত্রী ২: ‘স্ত্রী’-র সাফল্যের পর ফিরেছিল শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের গা ছমছমে অথচ হাসির মহাযুদ্ধ! এই সিক্যুয়েল দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়।