'জগ্গা জাসুস'-এর মাধ্যমে প্রযোজক হয়েছিলেন আগেই। এবার কেরিয়ারে আরও একটি নতুন পদক্ষেপ নিলেন বলি-তারকা রণবীর কাপুর। মুম্বইয়ে বান্দ্রা অঞ্চলে চালু করলেন তাঁর লাইফস্টাইল ব্র্যান্ড 'আর্কস'-এর প্রথম শোরুম।
2
8
শোরুম উদ্বোধনে 'কুল অ্যান্ড ক্যাজুয়াল' অবতারেই হাজির হয়েছিলেন রণবীর। দুধ সাদা রঙের ফিটেড টিশার্ট, বেইজ রঙা ট্রাউজার্সের সঙ্গে স্নিকার্স পরে ছবিশিকারিদের সামনে পোজ দেওয়ায় থেকে অনুরাগীদের সঙ্গে নিজস্বী তোলা কোনওকিছুতেই না করেননি তিনি।
3
8
গত বছরই নিজের এই ব্র্যান্ডের বিষয়ে মুখ খুলেছিলেন খোদ রণবীর। জানিয়েছিলেন, বহুদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল এমন কিছু ডিজাইনের পোশাক, জুতো তৈরি করার যাতে তিনি নিজে স্বাছন্দ্য।
4
8
আলিয়া ভাট ইনস্টাগ্রামে রণবীরের কৃতিত্ব উদযাপন করতে গিয়ে আর্কসের তৈরি জিনিসপত্র পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যার মধ্যে একটি ক্যাপ এবং স্নিকার্সও রয়েছে। ক্যাপশনে তিনি মজা করে রণবীরের সাফল্যের কথা স্বীকার করে লিখেছেন,
5
8
প্রথম ছবিতে আলিয়াকে সাদা আর্কস টুপি পরে তাঁর বিখ্যাত সেই হাসি ফুটিয়ে তুলেছেন মুখে।
6
8
আরেকটি ছবিতে 'আর্কস'-এর স্টাইলিশ সাদা স্নিকার্স তুলে ধরা হয়েছে।
7
8
শেষ ছবিতে পোষা বিড়াল এডওয়ার্ডের সঙ্গেও দেখা গেল রণবীর-পত্নীকে।
8
8
রণবীরের বচনা অ্যায় 'বচনা অ্যায় হাসিনো'ছবির সহ-অভিনেত্রী বিপাশা বসুও আলিয়ার পোস্টে একাধিক হাততালির ইমোজি ব্যবহার করে তাঁর সমর্থন জানিয়েছেন।