'ভাগ্যকে কখনও চ্যালেঞ্জ করা ঠিক না...,' ভয়ঙ্কর সেই হামলার পর আজও প্রতি রাতে কোন স্মৃতি তাড়া করে বেড়ায় সইফকে?
নিজস্ব সংবাদদাতা
১১ সেপ্টেম্বর ২০২৬ ১২ : ৩৯
শেয়ার করুন
1
8
বছরখানেক আগের এক ভয়ঙ্কর হামলা আজও তাড়া করে বেড়াচ্ছে বলিউড অভিনেতা সইফ আলি খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বান্দ্রার ফ্ল্যাটে ঘটা সেই মারাত্মক ছুরিকাঘাতের ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি।
2
8
২০২৫ সালের শুরুর দিকে সেই নৃশংস অভিজ্ঞতা স্মরণ করে অভিনেতা জানান, এই ঘটনা তাঁর জীবন ও নিরাপত্তার ধারণাই সম্পূর্ণ বদলে দিয়েছে।
3
8
সইফ বলেন, এর আগে তিনি অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপে থাকতে পছন্দ করতেন না বা দেহরক্ষী নিয়ে ঘুরতে পছন্দ করতেন না।
4
8
কিন্তু এই ভয়ানক অভিজ্ঞতার পর তাঁর উপলব্ধি হয়েছে যে, সমাজ এবং পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করা ঠিক নয়। তাঁর মতে, "ভাগ্যকে কখনও চ্যালেঞ্জ জানানো উচিত নয়।"
5
8
সেদিনের স্মৃতি রোমন্থন করে অভিনেতা জানান, মৃত্যুর কতটা কাছাকাছি তিনি চলে গিয়েছিলেন, সেই কথা মনে পড়লে আজও তাঁর গায়ে কাঁটা দিয়ে ওঠে।
6
8
মুম্বইয়ের ১২ তলার ফ্ল্যাটে এক অনুপ্রবেশকারী অতর্কিত হামলা চালায় তাঁর ওপর। মেরুদণ্ডের কাছে ছুরির টুকরো আটকে যাওয়ায় লীলাবতী হাসপাতালে তাঁকে সেই রাতেই ভর্তি করানো হয়েছিল। টানা পাঁচ দিন পর হাসপাতাল থেকে তিনি বাড়ি ফেরেন।
7
8
সইফ সাক্ষাৎকারে জানান ঘটনার ভয়াবহতা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়নি, বরং কিছু দৃশ্য তাঁর মনে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
8
8
সইফ জানান, এক মুহূর্তের জন্য তাঁর মনে হয়েছিল যে হয়তো তাঁর সময় শেষ হয়ে আসছে। তিনি আরও বলেন, "এখানে দুটো বিষয় রয়েছে। এক সময় আমার মনে হয়েছিল হয়তো এটাই শেষ; তবে সেই সঙ্গে এটাও মনে পড়েছিল যে আমি একটা চমৎকার জীবন কাটিয়েছি। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম বলেই হয়তো আজ বাস্তব পরিস্থিতিটার মর্ম বুঝতে পারি।"