এপ্রিলে একগুচ্ছ ছুটি রয়েছে। একদিক ওদিক করে শুক্রবার বা সোমবার জুড়ে নিলেই হেসেখেলে ৪-৫ দিনের ছুটি পেয়ে যাবেন। সঙ্গে সামনে গরমের ছুটি তো আসছেই। এই সময় অল্প টাকায় কোথায় যাবেন ভাবছেন? ছবি- সংগৃহীত
2
8
মাত্র ২০ হাজার টাকা যদি বাজেট হয় ৩-৪ দিনের জন্য ভারতের এই জায়গাগুলোর একটি থেকে বেরিয়ে আসুন। দেখে নিন তালিকায় কী কী আছে। ছবি- সংগৃহীত
3
8
মানালি: এই সময় ঠান্ডায় কটাদিন কাটাতে চাইলে হিমাচলের এই পাহাড়ি এলাকায় চলে যান। একদিকে ঢেউ খেলানো সবুজ উপত্যকা। অন্যদিকে বরফ ঢাকা পাহাড়। রয়েছে একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করার সুযোগ। চাইলে শুয়ে বসেও সময় কাটাতে পারবেন। ৩-৪ দিনের জন্য এখানে গেলে প্রতি জন ৮ থেকে ১৫ হাজার টাকা খরচ হবে যদি স্থানীয় গাড়ি ব্যবহার করেন, মিড রেঞ্জের হোটেলে থাকেন। ছবি- সংগৃহীত
4
8
দার্জিলিং: বাড়ির পাশেই আরশিনগর, আর পড়শির কথা বলছি দেখেছেন! হাজার আটেক থেকে ১৫ হাজারের মধ্যে হেসেখেলে ঘুরে আসতে পারবেন কুইন অফ দ্য হিলস থেকে। এমনকী দার্জিলিং বা কালিম্পং, কার্শিয়ংয়ের কোনও পাহাড়ি গ্রামেও থাকতে পারেন। ছবি- সংগৃহীত
5
8
উটি: নীলগিরি হিলসে অবস্থিত এই মনোরম সুন্দর জায়গায় ঠান্ডা আবহে কদিন কাটিয়ে আসুন। মনের পাশাপাশি চোখের আরাম হবে। ২-৪ দিনের জন্য এখানে ৬ থেকে ১৫ হাজার টাকা খরচ হবে। এবার এটি বাড়বে না কমবে সেটা আপনি কতটা বিলাসবহুল ভাবে থাকছেন তার উপর নির্ভর করবে। ছবি- সংগৃহীত
6
8
মুন্নার: কেরলের চা বাগান, মেঘে ঢাকা পাহাড়, ঝর্না.... সব মিলিয়ে যেন এক স্বর্গ রাজ্য। এখানে ৩-৪ দিন কাটাতে জন প্রতি ১০ থেকে ১৪ হাজার টাকা খরচ হবে। ছবি- সংগৃহীত
7
8
নৈনিতাল: বোটিং করা থেকে আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখা, মল রোডে সময় কাটানো। আহামরি অনেক কিছু করার না থাকলেও পাহাড়ি এই পরিবেশে আয়েস করে কটাদিন কাটানো যায়। ২-৩ দিনের জন্য এখানে জন প্রতি ৭ থেকে ১২ হাজার টাকা খরচ হতে পারে। ছবি- সংগৃহীত
8
8
সিকিম: উত্তর সিকিম যাবেন না পূর্ব সেটা ঠিক করে নিন। আঁকাবাঁকা পথ, বিভিন্ন দর্শনীয় স্থান, বরফ ঢাকা পাহাড়, আর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে কখন যে ৪-৫ দিন কেটে যাবে বুঝতে পারবেন না। খরচ? জন প্রতি ১৫ হাজার। ছবি- সংগৃহীত