বৃষ্টির দিনে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে? চটজলদি বানিয়ে ফেলুন এই ভর্তা, গরম ভাতের সঙ্গে চেটেপুটে খাবেন
নিজস্ব সংবাদদাতা
১৯ জুলাই ২০২৬ ১৩ : ১৫
শেয়ার করুন
1
8
বৃষ্টির দিনে রান্নাবান্নায় অনিহা? অথচ, ঝাল ঝাল কিছু খেতে মন চাইছে? তাহলে চটজলদি তৈরি করে ফেলুন এই ভর্তার রেসিপি। গরম ভাতের সঙ্গে জমে যাবে। জেনে নিন কী কী লাগবে এটা তৈরি করতে।
প্রথমে কড়াইতে সামান্য জল দিয়ে কুমড়োর টুকরোগুলো নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিন। জলটা এমনভাবে দেবেন যাতে কুমড়ো সেদ্ধ হওয়ার পর জল একদম শুকিয়ে যায়। কুমড়ো নরম হয়ে গেলে খুন্তি দিয়ে ভাল করে ম্যাশ বা চটকে নিন।
4
8
এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন।লঙ্কাগুলো ভাজা হলে তুলে একপাশে রেখে দিন।
5
8
এবার ওই তেলেই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিন। হালকা বাদামি করে ভাজবেন, কিন্তু খুব বেশি কড়া করবেন না।
6
8
এবার মেখে রাখা কুমড়োর মধ্যে ভাজা শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে ভেঙে দিন (শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভর্তা করলে স্বাদ বেশি হয়)। এবার ভাজা পেঁয়াজ-রসুন, তেল, স্বাদমতো নুন আর ধনেপাতা কুচি দিয়ে সবটা একসাথে খুব ভাল করে মেখে নিন।
7
8
যাঁরা একটু বেশি ঝাল ভালবাসেন, তাঁরা পেঁয়াজ ভাজার সময় ১-২টো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। আর ভর্তাটা মাখার সময় যদি ভাজা তেলের সাথে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেন তাহলে গন্ধটা আরও দারুণ হয়!
8
8
ব্যাস, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, একেবারে জমে যাবে! যদি এই ভর্তাকে আমিষ বানাতে চান তাহলে কুচো চিংড়ি ভাজাও এর সঙ্গে মিশিয়ে নিতে পারেন।