কে বলে থিয়েটারে দর্শক কমছে। হাওড়ার বাকসাড়ায় আয়োজিত ‘মাটি উৎসব’ দেখলে কেউ সে কথা বলবে না। থিয়েটারের দর্শকে কানায়-কানায় পূর্ণ রইল বাকসাড়া মাটির মাটি উৎসব। ছবিতে ধরা রইল সেই মাটি উৎসবের ছবি। দর্শকরাই যেখানে শেষ কথা বলেন, সেখানে এই নাট্য উৎসব মাতিয়ে রাখলেন তাঁরাই।
2
5
সাঁতরাগাছি থেকে অদূরে, হাওড়া জেলার বাকসাড়ায় নতুন নবনারী কুঞ্জ প্রাঙ্গনে আয়োজিত হয়েছিল এই উৎসব। কোনও হল নয়, একেবারে মঞ্চ বেঁধে, উঠোন সাজিয়ে বসেছিল আসর। যে আসর দেখে যে কোনও আয়োজকের ঈর্ষা হওয়ার কথা। কারণ, কোথাও কোনও অংশে ত্রুটি রাখেননি আয়োজকরা।
3
5
পারফর্মেন্সের স্পেস তৈরি হয়েছিল অভিনব কায়দায়। একদিকে মঞ্চ নাটকের তৈরি হয়েছিল অস্থায়ী মঞ্চ, অন্যদিকে অঙ্গন নাটকের ব্ল্যাক স্পেস। আয়োজনের দিক থেকে কোথাও মনে হয়নি, এটি হলের থেকে কিছুমাত্রায় কম। কারণ, পারফর্মেন্সের সমস্ত রকম সুবিধাই ছিল সুলভ।
4
5
২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলেছে। মোট ২৫টি নাট্যশিল্প পরিবেশিত হয়েছে। গোটা উৎসবের সঙ্গে রইলেন মোট ৩০০ জন। একেবারে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত দর্শকে ঠাসা থেকে প্রায় প্রতিটি দিন। কার্যত বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে বাকসাড়া।
5
5
আগামী বছর ২০২৭ এর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের বসতে চলেছে মাটি উৎসবের আসর। সেবার কী এই বারের থেকেও বহরে বাড়বে উৎসব! সেসব নিয়ে অবশ্য খুব একটা খোলসা করে বলতে চাননি কেউই। যদিও উদগ্রীব অপেক্ষায় রয়েছেন অনেকেই