বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে আবারও মানুষের আগ্রহ বেড়েছে। এবার আলোচনা হচ্ছে সোনার দাম নিয়ে।
2
12
অনেকের দাবি, ২০২৬ সালে ১০ গ্রাম সোনার দাম এতটাই বেড়ে যেতে পারে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে হলুদ ধাতু। বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
3
12
বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার এক রহস্যময় ভবিষ্যদ্বক্তা। তাঁর অনেক পুরনো ভবিষ্যদ্বাণী নিয়ে আজও আলোচনা হয়।
4
12
বাবা ভাঙ্গা ২০২৬ সালের জন্য বিশ্বজুড়ে আর্থিক অস্থিরতার ইঙ্গিত দিয়েছিলেন। অর্থাৎ, বিভিন্ন দেশে অর্থনৈতিক সমস্যা বাড়তে পারে, বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং মানুষ নিরাপদ বিনিয়োগের পথ খুঁজতে পারে। এই পরিস্থিতিতে সোনা সবসময়ই সবচেয়ে ভরসার সম্পদ হিসেবে ধরা হয়।
5
12
যখন শেয়ার বাজারে ঝুঁকি বাড়ে বা অর্থনীতিতে চাপ তৈরি হয়, তখন অনেকেই সোনায় টাকা বিনিয়োগ করেন। কারণ, সোনার দাম সাধারণত দীর্ঘমেয়াদে স্থিতিশীল থাকে এবং সংকটের সময়ে এর চাহিদা বেড়ে যায়। কিন্তু বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে এক্ষেত্রে বড় আশঙ্কা দেখা দিয়েছে।
6
12
বর্তমানে ভারতে ১০ গ্রাম সোনার দাম প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি ঘোরাফেরা করছে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, অর্থনৈতিক মন্দার সময় সোনার দাম ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
7
12
যদি এই হিসাব সঠিক হয়, তবে বর্তমান দরে ১০ গ্রাম সোনার দাম প্রায় ১.৯ লক্ষ থেকে ২.১ লক্ষ টাকায় পৌঁছাতে পারে!
8
12
বিশেষজ্ঞরা বলছেন, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি সোনার বাজারে বড় ঝড়ের আশঙ্কা রয়েছে। তবে হঠাৎ সোনা কিনে ফেলা ঠিক নয়।
9
12
সোনার দাম অনেক বিষয়ের ওপর নির্ভর করে। যেমন আন্তর্জাতিক বাজার, মুদ্রাস্ফীতি, সুদের হার, যুদ্ধ পরিস্থিতি, ডলারের দাম এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি। তাই দাম যেমন দ্রুত বাড়তে পারে, তেমনই পরিস্থিতি বদলালে কমতেও পারে।
10
12
বিশেষজ্ঞদের মতে, সোনা ভালো বিনিয়োগ হলেও পরিকল্পনা করে কেনা উচিত।
11
12
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা, তা সময়ই বলবে।
12
12
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর পর সোনার বাজারে বড় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।