বিশ্বজুড়ে বড় কোনও সংকট দেখা দিলেই সোশ্যাল মিডিয়ায় আবার সামনে চলে আসেন রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা। এবারও তার ব্যতিক্রম নয়। ইরান, ইজরায়েল এবং আমেরিকাকে ঘিরে বাড়তে থাকা আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে দাবি।
2
10
বাবা ভাঙ্গা নাকি ২০২৬ সালে জ্বালানির বড় সংকট এবং পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখন সেটি সামাজিক মাধ্যমে একেবারে ভাইরাল হয়েছে।
3
10
তবে বাস্তব ছবিটা কিছুটা আলাদা। ভাইরাল পোস্টগুলিতে নানা ধরনের ব্যাখ্যা থাকলেও, এমন কোনও নির্ভরযোগ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি যেখানে বাবা ভাঙ্গা সরাসরি পেট্রোল, ডিজেল, সিএনজি বা এলপিজির দাম বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।
4
10
বরং তার নাম ঘিরে বহু বছর ধরেই নানা অস্পষ্ট ভবিষ্যদ্বাণীকে নতুন ঘটনার সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা তৈরি হয়েছে। সেখান থেকেই এই ধরণের প্রবণতা তৈরি হয়েছে।
5
10
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে জ্বালানির দাম নিয়ে উদ্বেগের আসল কারণ ভবিষ্যদ্বাণী নয়, বরং আন্তর্জাতিক তেল বাজারের অনিশ্চয়তা। মধ্য এশিয়া বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল।
6
10
ইরানকে ঘিরে সামরিক বা রাজনৈতিক সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে প্রভাব পড়তে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বা তেল পরিবহণে বাধা তৈরি হলে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম দ্রুত বেড়ে যেতে পারে।
7
10
ভারতের মতো তেল আমদানিনির্ভর দেশে তার সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে ধীরে ধীরে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এবং সিএনজির দামও বাড়তে পারে। ফলে পরিবহণ খরচ বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়।
8
10
অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির বাজার অত্যন্ত সংবেদনশীল। আন্তর্জাতিক সংঘাত, নিষেধাজ্ঞা বা তেল উৎপাদন কমে যাওয়ার মতো ঘটনাগুলি বাজারে আতঙ্ক তৈরি করে। আর সেই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় নানা গুজব ও ভবিষ্যদ্বাণী নতুন করে ভাইরাল হয়ে ওঠে।
9
10
বাবা ভাঙ্গাকে ঘিরে মানুষের আগ্রহ নতুন নয়। অতীতে সুনামি, মহামারি কিংবা বিশ্বযুদ্ধ নিয়ে তার নামে বহু ভবিষ্যদ্বাণী প্রচারিত হয়েছে। যদিও সেগুলির বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভরযোগ্য উৎসের অভাব রয়েছে। তবুও রহস্য এবং কৌতূহলের কারণে সাধারণ মানুষের মধ্যে এসব বিষয় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।
10
10
তাই বিশেষজ্ঞদের পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। জ্বালানির দাম বাড়বে কি না, তা নির্ভর করছে মূলত আন্তর্জাতিক রাজনীতি, তেল উৎপাদন এবং বিশ্ব বাজার পরিস্থিতির উপর— কোনও রহস্যময় ভবিষ্যদ্বাণীর উপর নয়।