বর্তমান সময়ে কমবেশি সকলের জীবনের সঙ্গী স্ট্রেস। সঙ্গে রয়েছে ধুলো, ধোঁয়া, দূষণ। বাদ যায় না বিভিন্ন হেয়ার স্টাইলিং। আর সবটা মিলিয়ে ক্ষতি হয় চুলের। অতিরিক্ত চুল পড়ে। আপনিও কি একই সমস্যায় ভুগছেন? তাহলে ভরসা রাখুন এই আয়ুর্বেদিক তেলের উপর। ছবি: সংগৃহীত
2
5
আয়ুর্বেদিক তেল যখন তখন সেটা সম্পূর্ণ ভেষজ উপায়ে এবং জিনিস দিয়েই তৈরি হবে। ফলে ক্ষতির ঝুঁকি একদমই নেই। দোকান থেকে কেনা রাসায়নিক পদ্ধতি বানানো তেলের বদলে বাড়িতে এই আয়ুর্বেদিক তেল বানিয়ে সেটা ব্যবহার করুন। ছবি; সংগৃহীত
3
5
এই আয়ুর্বেদিক তেল বানাতে কী কী লাগবে? ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, আমলা, জটামানসী, জবা ফুল এবং পাতা ও রোজমেরি। এছাড়া মেথি, কালো জিরে, ফ্ল্যাক্স সিড লাগবে। এই জিনিসগুলো চুলের গোড়ায় শক্তি জোগায়, নতুন চুল গজাতে এবং চুল পড়া আটকাতে সাহায্য করে। ছবি: সংগৃহীত
4
5
এবার এগুলো একটা কাচের পাত্রে নিন। সঙ্গে দিয়ে দিন পরিমাণ মতো নারকেল তেল। এবার টানা ১০ দিন রোদে রেখে দিন। ব্যাস তাহলেই তৈরি তেল। ছবি: সংগৃহীত
5
5
শ্যাম্পুর দুই থেকে তিন ঘণ্টা আগে এটি মাথার ত্বকে লাগান। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে নিন। রাতারাতি চুল পড়া বন্ধ হবে। তবে যদি অতিরিক্ত চুল পড়ে ডাক্তার দেখান। সঠিক চিকিৎসা প্রয়োজন। ছবি: সংগৃহীত