দিনের পর দিন ধরে মানসিক নির্যাতনে নাজেহাল, রেগেমেগে প্রেমিককে জুতোপেটা করলেন অনুপমা?
নিজস্ব সংবাদদাতা
১৩ আগস্ট ২০২৬ ১৪ : ২৫
শেয়ার করুন
1
9
দক্ষিণী ছবির জগতের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের এক কঠিন অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা নিয়ে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে।
2
9
তিনি সম্পর্কে থাকাকালীন প্রায় দু'বছর ধরে এক ‘নার্সিসিস্টিক অ্যাবিউস’ বা মানসিক শোষণের শিকার ছিলেন বলে জানিয়েছেন।
3
9
যদিও তিনি সরাসরি কারওর নাম নেননি, তবে সম্প্রতি অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন দানা বেঁধেছে, এই মন্তব্য তারই ইঙ্গিত বলে মনে করছেন নেটিজেনরা।
4
9
এক সাক্ষাৎকারে অনুপমা বলেন, তাঁর গত দু'বছরের জীবন ছিল শারীরিক ও মানসিকভাবে ধ্বংসাত্মক। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর তিনি শান্তি খুঁজে পেয়েছেন।
5
9
অভিনেত্রী জানান, সম্পর্কের গোলকধাঁধায় তিনি বুঝতে পারতেন না কখন তাঁর সঙ্গী ভালবাসা উজাড় করে দেবেন, আবার কখন সেই একই ব্যক্তি তাঁকে চরম অবহেলা করবেন। এই টানাপোড়েনে তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে তাঁর স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল।
6
9
অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে মানসিক ক্ষত সারিয়ে ওঠার পর তিনি যখন নিশ্চিত হন যে তিনি কথা বলার মতো অবস্থায় পৌঁছেছেন, তখনই মুখ খোলেন।
7
9
অনুপমা আরও জানান, তাঁর উদ্দেশ্য কেবল নিজের যন্ত্রণার কথা জানানো নয়, বরং যারা এখনও এমন বিষাক্ত সম্পর্কে আটকে আছেন, তাদের সচেতন করা।
8
9
প্রসঙ্গত, ২০২৫ সালে একটি ছবির শুটিংয়ের সময় অনুপমা ও ধ্রুবর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। যদিও তাঁদের সম্পর্কের কথা কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, তবে অনুপমার সাম্প্রতিক এই বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে।
9
9
কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল প্রেমিকের সঙ্গে নাকি ঝামেলা এতটাই চরমে পৌঁছেছিল যে, অভিনেত্রী এক হোটেলের বন্ধ করে প্রেমিককে জুতো ছুড়ে মেরেছিলেন। যদিও এই বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি।