রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা দেওয়া হবে। নির্বাচনের আগেই এমন প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
2
11
জানানো হয়েছিল, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করার পরেই রাজ্যে মহিলারা লক্ষীর ভাণ্ডারের থেকে দ্বিগুণ টাকা পাবেন।
3
11
এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম পূরণের তোড়জোড়। জেলায় জেলায় এখন অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিলাপের দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে।
4
11
কিন্তু এর মধ্যেই রাজ্যজুড়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক বড় প্রতারণা চক্র। জানা যাচ্ছে, মূলত গ্রামীণ ও শহরতলির মহিলাদের টার্গেট করে সরকারি কর্মী পরিচয়ে ফোন করা হচ্ছে।
5
11
‘মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে’ এই অজুহাতে চাওয়া হচ্ছে ওটিপি। এই ফাঁদে পা দিলেই নিমেষে গায়েব হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা।
6
11
কীভাবে প্রতারণা হচ্ছে? আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের নাম করে মহিলাদের কাছে ফোন আসছে এবং কৌশলে ওটিপি হাতিয়ে নেওয়া হচ্ছে।
7
11
জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় আধার কেন্দ্র ও পোস্ট অফিসের সামনে মহিলাদের লম্বা লাইন চোখে পড়ছে। কিন্তু এই প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
8
11
লিঙ্ক করানোর এই হিড়িকের মাঝে প্রতারণা এড়াতে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ কুমার ঘোষ সাবধান করে দিয়েছেন আমজনতাকে।
9
11
তিনি স্পষ্ট জানিয়েছেন, ওটিপি সম্পূর্ণ ব্যক্তিগত। কোনও সরকারি আধিকারিক ফোন করে ওটিপি চান না। তাই ফোনে কেউ ওটিপি চাইলে তা কোনোভাবেই শেয়ার করবেন না।
10
11
কিন্তু অনেকে তো অনলাইনে আধার লিঙ্ক করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে? জেলাশাসক বলেন, সরাসরি আধার কেন্দ্রে গিয়ে নিজের উপস্থিতিতে লিঙ্ক করান। সামান্য অসচেতনতা বড় আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে।
11
11
জলপাইগুড়ির জেলাশাসক সন্দীপ কুমার ঘোষের মতে, কোনও ফোনের ওপর ভরসা না করে আধার কার্ড ও মোবাইল নিয়ে সশরীরে আধার কেন্দ্রে যান। ওটিপি কাউকেই ফোনে বলবেন না।