বুধবার থেকেই ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যাঁরা ইতিমধ্যেই ফর্ম ভরেছেন এবং যাঁরা যোগ্য তাঁরা টাকা পাবেন বলে জানানো হয়েছে।
2
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ছোট অনুষ্ঠান করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার ঘোষণা করা হবে।
3
10
কীভাবে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে? আবেদনের জন্য ক্লিক করতে হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে (https://socialsecurity.wb.gov.in/)
4
10
ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে হবে আবেদনকারীদের।
5
10
মুখ্যমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে টাকা পাঠানো শুরু হবে। প্রতি সপ্তাহে প্রশাসনের তরফে ব্রিফ করা হবে কত সংখ্যক ভেরিফায়েড হল। নিয়মিত দু’লক্ষ ভেরিফিকেশন হচ্ছে অন্নপূর্ণা নিয়ে।’
6
10
এখন প্রশ্ন হচ্ছে বুধবার কারা টাকা পাবেন আর কারা পাবেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কড়া বার্তা দিয়েছিলেন যে, এই প্রকল্পে যাতে কোনও ‘বেনোজল’ বা অযোগ্য ব্যক্তি ঢুকে পড়তে না পারে, সেদিকে কড়া নজর রাখা হবে।
7
10
যাঁরা জুন মাস শুরুর আগেই ফর্ম জমা দিয়েছেন এবং আবেদন গৃহীত হয়েছে তাঁদের প্রবল সম্ভাবনা বুধবার ৩০০০ টাকা পাওয়ার।
8
10
যাঁরা অনলাইনে ফর্ম ভরার অপেক্ষায় আছেন তাঁদের টাকা কাল ঢুকবে না। পাশাপাশি, যাঁরা আবেদন করেছেন এবং তা এখনও বিবেচনাধীন রয়েছে তাঁদের টাকাও কাল না ঢোকার সম্ভাবনা।
9
10
তবে যাঁদের কাল ৩০০০ টাকা ঢুকবে না তাঁদের আশাহত না হওয়ার কোনও কারণ নেই।
10
10
অনলাইনে ফর্ম ভরার জন্য ৯০ দিন আছে। পাশাপাশি, একটানা ভেরিফিকেশন হবে ফর্ম। ফলে, ধাপে ধাপে যোগ্যরা ৩০০০ টাকা পাবেন বলে ধরে নেওয়া হচ্ছে।