গত বুধবার থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রথম দিনই ২৭ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকেছে।
2
12
তবে অনেকেই জানিয়েছেন, এখনও ৩০০০ বা ১৫০০ কোনও টাকাই পাননি। অনেকে ফর্ম ফিল আপও করে উঠতে পারেননি।
3
12
ইতিমধ্যেই, অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। নতুন পোর্টালও পুরোদমে চালু করে দিয়েছে রাজ্য।
4
12
এই পরিস্থিতিতে রবিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকে গেছে।
5
12
শুভেন্দু বলেন, ‘৫০ লক্ষ মা বোনের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে অন্নপূর্ণা যোজনার। ২৮ লাখ ২৫ হাজার ৭৭০ জনকে প্রথম দিন আমরা অন্নপূর্ণা যোজনার টাকা দিয়েছি।’
6
12
এবার প্রশ্ন হচ্ছে, যাঁরা এখনও টাকা পাননি তাঁদের কী হবে? কারণ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৭ লক্ষ এমন মহিলা আগে টাকা পেত যারা ভোটার নয়। ৩ লক্ষ পুরুষ পাওয়া গিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন।
7
12
ফলে, ৩০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি রয়েছে। তবে আপনি ৩০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য নাকি অযোগ্য সেটা দেখার উপায় রয়েছে বাড়ি বসেই।
ওয়েবসাইটে গিয়ে west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য সিলেক্ট করুন। তারপর Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন।
10
12
এরপর https://socialsecurity.wb.gov.in/login নামে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে Track Application Status-এ ক্লিক করুন।
11
12
সেখানে Search Using অপশন পাবেন। নিজের ফোন নম্বর বা আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন। এরপর সঠিক ক্যাপচা দিতে হবে।
12
12
সার্চ অপশনে ক্লিক করলেই বেরিয়ে আসবে ফর্মের স্ট্যাটাস। দেখতে পাবেন আদৌ আপনি টাকা পাবেন কিনা। পেলেও সেটা কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে। দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে।