অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ অনলাইনে শুরু হয়ে গিয়েছে। সোমবার থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে। বুধবার থেকে টাকাও ঢুকবে।
2
10
কীভাবে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে? রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করতে হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে (https://socialsecurity.wb.gov.in/)
3
10
ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে হবে আবেদনকারীদের।
4
10
এবার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর বক্তব্য, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি ও কিছু মিথ্যাপ্রচার কয়েকদিন ধরে হয়েছে।
5
10
তাঁর বক্তব্য, অনেকেই ফর্ম ফিল আপের জন্য এগিয়ে এসেছেন। অনলাইনে চালু হয়েছে। ২০ জন আধিকারিক এই কাজ মনিটরিং করছে।
6
10
মুখ্যমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে বড় সংখ্যায় আমরা টাকা পাঠাতে পারব। এই কর্মসূচি সূচনার ইভেন্ট হবে জেলায় জেলায়। নবান্ন থেকেও বড় মিটিং করে ঘোষণা হবে।’
7
10
মুখ্যমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে টাকা পাঠানো শুরু হবে। প্রতি সপ্তাহে প্রশাসনের তরফে ব্রিফ করা হবে কত সংখ্যক ভেরিফায়েড হল। নিয়মিত দু’লক্ষ ভেরিফিকেশন হচ্ছে অন্নপূর্ণা নিয়ে।’
8
10
মুখ্যমন্ত্রী এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় পর্দা ফাঁসের কথা বলেন। জানান, বহরমপুর থানায় ২২টি ভুয়ো অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। যেখানে পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন।
9
10
জানান, অবৈধ অনুপ্রবেশকারীরাও টাকা পেয়েছেন। হাজার হাজার তৃণমূল নেতা যারা মহিলা নন তারা এই টাকা পেয়েছেন।
10
10
মুখ্যমন্ত্রী বলেন, ‘সিট গঠন করতে বলা হয়েছে। আর্থিক তছরূপের মামলা করার নির্দেশও দেওয়া হয়েছে। ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা গিয়েছে।’