মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন ৩ জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। বুধবার অনেকেই ৩০০০ টাকা করে পেয়েছেন।
2
11
তবে আগে ফর্ম ফিল আপ করেও অনেকে টাকা পাননি। আবার অনেকে এখনও ফর্ম ফিল আপ করে জমা দেননি।
3
11
সেক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। ফর্ম ফিল আপ করে টাকা ঢোকেনি মানে এখন আপনার ফর্ম রয়েছে ভেরিফিকেশনের আওতায়।
4
11
অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ৩০০০ টাকা পাবেন। বুধবার সেই প্রকল্পের প্রথম কিস্তির ৩০০০ টাকা ঢুকতে শুরু করেছে।
5
11
তবে যাঁরা এখনও টাকা পাননি তাঁরা কবে পাবেন সেটাও কিন্তু জানা যাবে অত্যন্ত সহজ উপায়ে। এমনকী, বাড়ি বসেও দেখতে পাবেন।
6
11
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্য বেছে নিন।
7
11
তারপর Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করুন। এবার https://socialsecurity.wb.gov.in/login পেজটি খুলে যাবে।
8
11
সেখানে Track Application Status-এ ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বা কবে ঢুকবে সেটা এখান থেকে দেখতে পাবেন। কিন্তু সেটা কীভাবে?
9
11
Track Application Status-এ ক্লিক করলে সার্চ অপশন পাবেন। সার্চে গিয়ে নিজের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনও দেবেন। তারপ সঠিক ক্যাপচা দেবেন।
10
11
তারপর সার্চ অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেটাও।
11
11
তবে যাঁরা অনলাইনে পারবেন না তাঁরা অফলাইনে দেখতে পাবেন। তবে সেক্ষেত্রে স্থানীয় ব্লক অফিস বা পুরসভা অফিসে গিয়ে খোঁজ নিতে হবে।