দেশজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। ভাই বা দাদার মঙ্গল কামনায় বোন বা দিদিরা রাখি বাঁধছেন। যদিও সাম্প্রদায়িক সম্প্রীতির চিহ্ন হিসেবে এই রাখি উৎসবের চল এনেছিলেন রবি ঠাকুর। তবুও কালের নিয়মে এই বিশেষ দিনটি এখন ভাই-বোনদের। বলিউড তারকারা এদিন কীভাবে পালন করলেন রাখি উৎসব? প্রথমেই উঠে আসছে অর্জুন কাপুর ও তাঁর ছ'বোনের কথা। ছ'জন বোনের সঙ্গে ছবি কোলাজ করে অভিনেতা সমাজমাধ্যমে ভাগ করেন। সঙ্গে লেখেন, 'ছ'বোন মানে ছ'গুণ ড্রামা, বিশৃঙ্খলা, ঝগড়া এবং মজা, তবে তার সঙ্গে রয়েছে অপরিসীম ভালবাসা। শুভ রাখিবন্ধন।'
2
6
সমাজমাধ্যমে নজর কেড়েছে অনন্যা পাণ্ডে ও অহন পাণ্ডের আন্তরিক মুহূর্ত। অহনের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন অনন্যা।
3
6
রণবীর কাপুরের বোন ঋদ্ধিমা তাঁর ভাইয়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে ছিল আদর জৈন ও আরমান জৈন-এর সঙ্গেও ঋদ্ধিমার ছবি।
4
6
অপারশক্তি খুরানা তাঁর সহোদর-সহ আয়ুষ্মান খুরানা এবং অন্যান্য ভাইবোনদের সঙ্গে একটি পুরনো ছবি সমাজমাধ্যমে ভাগ করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন। এই ছবির সঙ্গে নস্টালজিয়ায় ফিরেছেন অভিনেতা।
5
6
অভিনেতা সুনীল শেট্টি তাঁর দুই বোনের সঙ্গে একটি ছবি ভাগ করেন। সঙ্গে লিখেছেন, 'ওদের আমার পাশে পেলে ভালবাসা, শক্তি বা ভরসার জন্য দূরে যেতে হয় না। আজ এবং প্রতিদিন তাই ওদের কাছে কৃতজ্ঞ।'
6
6
অভিনেত্রী বিনা কাক 'গড তুসি গ্রেট হো' ছবিতে সলমন খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বলা ভাল সলমনকে ভাইয়ের চোখে দেখেন বিনা। তাই সলমনের মঙ্গল কামনা করে রাখির দিন তাঁকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।