একই অনুষ্ঠানস্থল। জমকালো বিয়ের অনুষ্ঠানে, যেন চাঁদের হাট। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, কংগ্রেসের হাই কম্যান্ড থেকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।
2
7
সোম রাতের জমকালো অনুষ্ঠানের শাসক-বিরোধী সহাবস্থানের ছবি নজর কেড়েছে সব পক্ষের।
3
7
দিল্লির ৬ জনপথে আয়োজিত ওই জমকালো অনুষ্ঠান ছিল আসলে নাগপুরের শিল্পপতি সারং লাখানির সঙ্গে সুপ্রিয়া কন্যা রেবতী সুলের বিবাহ পরবর্তী অনুষ্ঠানের।
4
7
ওই অনুষ্ঠানের নানা মুহূর্ত বন্দি হয়েছে। যেমন এক মুহূর্তে সুপ্রিয়া সুলেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে মঞ্চের দিকে এগিয়ে যেতে বলতে দেখা গিয়েছে।
5
7
শাহ মঞ্চে যেতেই তাঁকে প্রণাম জানান নব দম্পতি। পুষ্পস্তবক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
6
7
ঠিক তার পরপরই সুপ্রিয়া সুলে রাহুল-সোনিয়া-প্রিয়াঙ্কাকে মঞ্চে আহ্বান জানান। তাঁরাও একই ফ্রেমে ছবি তোলেন।
7
7
কংগ্রেস নেতা দীপেন্দর হুডা থেকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সপা নেতা অখিলেশ যাদব-সহ একাধিক হাইভোল্টেজ নেতা উপস্থিত হন সোম রাতের ওই অনুষ্ঠানে।