বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু আড়ালে থাকতেই পছন্দ করেন। তবে সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসে তিনি নিজের সম্পর্ক, বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মন খুলে কথা বলেছেন। যা নিয়ে নেটপাড়ায় এখন বেশ চর্চা চলছে।
2
8
বীর পাহাড়িয়ার সঙ্গে তারার বিচ্ছেদের পর প্রথমবার সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করলেন তিনি। তাঁর কাছে সম্পর্কের ক্ষেত্রে সততা সবচেয়ে জরুরি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনও সম্পর্কে প্রতারণা, মিথ্যা বা ছলনা তিনি একদমই সহ্য করতে পারেন না।
3
8
তারা সুতারিয়া বলেন, "প্রতারণা, বিশ্বাসঘাতকতা, মিথ্যা এবং ভণ্ডামি, এসব আমি নিজের সম্পর্কে যতটুকু বুঝেছি, তাতে বলতে পারি আমি এগুলো সহ্য করতে পারি না। কারণ আমি নিজে কারওর সঙ্গে এমনটা করব না, তাই অন্যর কাছ থেকেও অন্তত এটুকুই আশা করি।"
4
8
তারার এই কথায় রিয়া মজা করে মন্তব্য করেন যে আমরা এখন 'কলিযুগে' বাস করছি, যেখানে তারার এই নীতিগুলো বর্তমান বিশ্বে বেশ বিরল। রিয়া প্রশ্ন করেন, "সহজ বিষয়গুলো এখন আর সহজ নেই, তাই না?"
5
8
সম্পর্কের ক্ষেত্রে তারা জানান যে তিনি কিছু বিষয় প্রত্যাশা করেন। তাঁর কোনও ধরাবাঁধা লম্বা তালিকা নেই, তবে সততা এবং নিজের ও একে অন্যের প্রতি সৎ থাকাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
6
8
অভিনেত্রী বলেন, "কেউ আমাকে কষ্ট দিলে আমি তাকে ক্ষমা করে সব ভুলে যাওয়ার মতো মানুষ নই। কোথাও না কোথাও আমি সেই কষ্টটা মনের ভিতর বয়ে বেড়াই, কারণ আমি ভীষণ স্পর্শকাতর।"
7
8
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা জানান, আজ থেকে ২০ বছর পর হয়তো তিনি এই যান্ত্রিক শহরে থাকবেন না। এমনকী ভারতে থাকবেন নাকি বিদেশে, তা নিয়েও তিনি নিশ্চিত নন।
8
8
এক সময় বিয়ে নিয়ে তারা খুব একটা আগ্রহী না থাকলেও, অভিনেত্রী জানান এখন তাঁর চিন্তাভাবনা বদলেছে। এমনকী মাতৃত্বের বিষয়ে তিনি এখনও দোটানায়। তাঁর মতে, সন্তান লালন-পালন করা বিশাল এক দায়িত্ব। যদি তিনি কখনও মা হন, তবে সন্তানই হবে তাঁর জীবনের একমাত্র অগ্রাধিকার। কিন্তু আপাতত সেই তাগিদ তিনি অনুভব করছেন না।