যা গরম পড়েছে তাতে গ্যাস ওভেনের কাছে বেশিক্ষণ দাঁড়ানো দায়! এই অবস্থায় ফাঁকি দিয়ে দ্রুত কোনও পদ রাঁধার কথা ভাবছেন? তাহলে চটপট বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি। কীভাবে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
6
আগে আম কাসুন্দি চিংড়ি বানাতে কী কী উপকরণ লাগবে জেনে নিন। পদের নামে যে তিনটি জিনিস আছে, সেগুলো তো লাগবেই। অর্থাৎ কাঁচা আম, কাসুন্দি এবং চিংড়ি মাছ। সঙ্গে মধু, তেল, তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা লাগবে। মোটামুটি সব উপকরণই বাড়িতেই থাকে। গুছিয়ে নিয়ে এবার রান্না করতে নেমে পড়ুন। ছবি- সংগৃহীত
3
6
এবার সবার আগে মাছের খোসা ছাড়িয়ে, সরু সুতোর মতো যে ময়লা থাকে সেটা ফেলে দিন। নুন হলুদ মাখিয়ে রাখুন। অন্যদিকে কাঁচা আমের খোসা ছাড়িয়ে কেটে নিন। তারপর মিক্সিতে আমটা পেস্ট করে নিন। ছবি- সংগৃহীত
4
6
মশলার কাঁচা গন্ধ চলে গেলে, তেল ছাড়লে ঢেলে দিন আমের পেস্ট। একটু নেড়েচেড়ে অল্প জল দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং ৪-৫ টা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে হতে দিন অন্তত মিনিট পাঁচেক। ছবি- সংগৃহীত
5
6
এবার ঢাকা খুলে কাসুন্দি এবং মধু ছড়িয়ে দিন। আবার ভাল করে নেড়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আবার ঢাকা দিয়ে মিনিট দুয়েক রাখুন। তারপর নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
6
6
টক ডাল, আমের টক, আম চিকেন, আম পান্না তো অনেক হল। এবার এই চটজলদি লোভনীয় পদ বানিয়ে তাক লাগিয়ে দিন সকলকে। ছবি- সংগৃহীত