জীবনে বাধা কাটাতে চান? ঘুরে আসুন ভারতের ১০ হনুমান মন্দিরে, মিলবে অলৌকিক ফল
নিজস্ব সংবাদদাতা
২ এপ্রিল ২০২৬ ১২ : ৫৫
শেয়ার করুন
1
12
হনুমান জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে ভক্তদের ঢল নামে বিভিন্ন হনুমান মন্দিরে। ভগবান হনুমান শক্তি, ভক্তি ও সুরক্ষার প্রতীক—তাই এই দিনে তাঁর দর্শন বিশেষ শুভ বলে মনে করা হয়।
2
12
এই সব মন্দির কেবল দর্শনীয় স্থান নয়৷ পুরাণমতে বিশ্বাস করা হয় এই সমস্ত স্থানে হনুমানজির আশীর্বাদ এখনও বিরাজমান। জীবনে নেতিবাচকতা দূর করতে বাধা বিপত্তি কাটাতে ঘুরে আসতেই পারেন দেশের মধ্যে অবস্থিত এই ১০ হনুমান মন্দিরে।
3
12
সংকট মোচন হনুমান মন্দির, বারাণসী
তুলসীদাস এই মন্দির প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয়৷ সঙ্কটমোচন অর্থাৎ বাধাবিপত্তি দূর করা৷ বারাণসীর এই ঐতিহাসিক মন্দিরে ভক্তরা বিশ্বাস করেন, এখানে প্রার্থনা করলে জীবনের সব বাধা দূর হয়। মঙ্গল আর শনিবার খুব ভিড় হয়৷
4
12
হনুমান গড়ি, অযোধ্যা, উত্তরপ্রদেশ
অযোধ্যায় উঁচু টিলার উপর অবস্থিত এই মন্দির। ৭০-৮০ টা সিঁড়ি পেরিয়ে উঠতে হয় এই মন্দিরে৷ বিশ্বাস এখানে হনুমান বাস করতেন এবং অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত এই মন্দির৷ রামনবমী এবং দীপাবলিতে খুব ভিড় হয়৷
5
12
সালাসার বালাজি, রাজস্থান
এই মন্দিরে হনুমানের এক বিশেষ রূপ দেখা যায়—দাড়ি গোঁফওয়ালা মূর্তি, যা ভক্তদের কাছে অত্যন্ত শক্তিশালী বলে মানা হয়। প্রতিবছর বিশেষত চৈত্র পূর্ণিমায় লক্ষ লক্ষ ভক্তসমাগম হয় এই মন্দিরে৷
6
12
মেহেন্দিপুর বালাজি মন্দির, দৌসা, রাজস্থান
অশুভ শক্তি দূর করার জন্য এই মন্দির বিখ্যাত। বিশেষ ধরনের আচার-অনুষ্ঠানের জন্য এটি ভক্তদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। এই মন্দিরে কোনও খাবার আনা যায় না। এবং কথিত আছে এই মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আর পিছন ফিরে তাকাতে নেই।
7
12
জাখু মন্দির, শিমলা, হিমাচলপ্রদেশ
১০৮ ফুট উঁচু হনুমান মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ, যা বহুদূর থেকে দেখা যায়। চারিপাশের পাহাড় থেকে এই মন্দির দেখতে অত্যন্ত সুন্দর লাগে৷ হনুমানের উৎপাত আছে এই মন্দিরে৷
8
12
নামাক্কাল অঞ্জনেয়ার মন্দির, তামিলনাড়ু
খোলা আকাশের নীচে ১৮ ফুট লম্বা বিশালাকার হনুমান মূর্তি এই মন্দিরের বিশেষ আকর্ষণ৷ দক্ষিণভারতের দর্শনীয় স্থান হিসাবে এটা বিখ্যাত৷ সাহস এবং মানসিক শক্তি সঞ্চয় করতে ভয় ভীতি কাটাতে ভক্তেরা এখানে আসেন৷
9
12
অঞ্জনেয়া হিল মন্দির, হামপি, কর্নাটক
এটি হনুমানের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়, হাম্পির কাছে অবস্থিত এই মন্দির৷এই মন্দির থেকে হাম্পির চারপাশ সুন্দর ভাবে দেখা যায়৷ তাই ভক্তদের কাছে এর গুরুত্ব অপরিসীম।
10
12
প্রাচীন হনুমান মন্দির, দিল্লি
দিল্লির এই প্রাচীন মন্দিরে নিরবচ্ছিন্নভাবে ‘রাম নাম’ জপ করা হয়—যা ভক্তদের আকর্ষণ করে। শ্রী রাম আর জয় রাম এই মন্ত্র এখানে সারাদিন পাঠ করা হয়৷
11
12
নাঙ্গানাল্লুর অঞ্জনেয়ার মন্দির, চেন্নাই, তামিলনাড়ু
৩২ ফুট উঁচু একক পাথরের হনুমান মূর্তি এই মন্দিরের বিশেষত্ব। দেশের মধ্যে সর্বোচ্চ হনুমান মূর্তি এই মন্দিরে আছে৷ এই মন্দির আধ্যাত্মিক এবং মানসিক শক্তির বিকাশস্থল হিসাবে ভক্তদের কাছে বিশেষ জনপ্রিয়৷
12
12
যন্ত্রধারক হনুমান মন্দির, হামপি, কর্নাটক
তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে হনুমানে এক বিশেষ ‘যন্ত্র’ এর উপর বসে থাকেন, যা আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।