৮ ফেব্রুয়ারি, রবিবার হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের নির্বাচন। এদিনই সামনে এসেছে নির্বাচনের ফলাফল। এ বছরের নির্বাচন একাধিক দিক থেকে আলাদা। এবার সমস্ত সদস্যের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় অবাধ প্রবেশের সুযোগ রাখা হয়েছে। ন্যূনতম সাত বছরের সদস্যপদ থাকলেই যে কোনও সদস্য প্রার্থী হতে পারবেন। 

এবার নির্বাচনে যেসব পদে নিযুক্ত হলেন টলি তারকারা দেখে নিন এক নজরে। 

সভাপতি- রঞ্জিত মল্লিক
কার্যকরী সভাপতি- প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়
সহ সভাপতি- চিরঞ্জিত চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভরত কল, লাবণী সরকার, শাশ্বত চট্টোপাধ‍্যায় 
সাধারণ সম্পাদক- শান্তিলাল মুখোপাধ‍্যায় 
সহকারী সম্পাদক- আবির চট্টোপাধ‍্যায়, দেবদূত ঘোষ
যুগ্ম সম্পাদক- চন্দন সেন, শুভাশিস মিত্র 
কোষাধ‍্যক্ষ- বাসবদত্তা চট্টোপাধ‍্যায় 
সহকারী কোষাধ‍্যক্ষ- দিগন্ত বাগচী 
কার্যকরী সদস‍্য- কুশল চট্টোপাধ‍্যায়, জয়ন্ত দত্ত বর্মন, গৌরব চট্টোপাধ‍্যায়, পায়েল দে, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ মুখোপাধ‍্যায়, শুভ্রজিৎ দত্ত

 

সদস্যদের দীর্ঘদিনের অভাব-অভিযোগ মেটাতে সংগঠন এখন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। ওয়েবসাইটটিকে ঢেলে সাজানোর পাশাপাশি বেশ কিছু কার্যকরী বিভাগ চালু করা হচ্ছে। 

মেম্বার্স কর্নার: মাত্র ৫০০ টাকার বিনিময়ে শিল্পীরা এখানে নিজেদের প্রফেশনাল পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন। এতে শিল্পীদের পেশাদার পরিচিতি আরও বাড়বে।


কাস্টিং কর্নার: কাজের সন্ধান সহজ করতে এই বিভাগে সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। ইতিমধ্যে প্রায় ২২০০টি প্রযোজনা সংস্থা ও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাতে কর্মহীন শিল্পীদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হয়।

ই-শুটিং ডায়েরি: প্রতিদিনের কাজের রেকর্ড রাখার জন্য কোনও আধিকারিকের সইয়ের অপেক্ষায় বসে থাকতে হবে না। শিল্পীরা নিজেরাই ডিজিটাল ডায়েরিতে কাজের বিবরণ লিখে রাখতে পারবেন।


সংগঠনটি এখন আগের চেয়ে অনেক বেশি সহজলভ্য। সদস্যদের অভিযোগ বা সমস্যার কথা জানাতে আর সশরীরে অফিসে দৌড়াতে হবে না; অনলাইনেই সব জানানো যাবে। এছাড়া এই সমস্ত সুবিধা আরও সহজে পৌঁছে দিতে 'মেম্বার্স কর্নার' ও 'কাস্টিং কর্নার' ফিচার দুটিকে একটি মোবাইল অ্যাপ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।