চলতি সপ্তাহের টিআরপিতে সব ওলটপালট হয়ে গেল। চমক দেখিয়ে সেরা পাঁচে উঠে এসেছে 'জোয়ার ভাঁটা'। অন্যদিকে টলমল অবস্থা 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের। দেখে নিন এই সপ্তাহের সেরা ১০ -এ কারা। 

এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে জি বাংলার হিট ধারাবাহিক 'পরিণীতা'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। বর্তমানে পারুল রায়ানের কাছে আসার গল্প জমে উঠেছে। আর তার প্রতিফলন ঘটছে টিআরপিতে। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'। এই ধারাবাহিক পেয়েছে ৬.৩। 'পরশুরাম' ধারাবাহিকে এখন নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝির পালা চলছে। শত্রুর চালে কি ধরাশায়ী হবে পরশুরাম? উত্তর আগামীতে পাওয়া যাবে।

তিনে রয়েছে 'জোয়ার ভাঁটা'। শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি অভিনীত এই ধারাবাহিকে বর্তমানে দুই বোনের পরিচয় ফাঁস হওয়ার ঘটনা দেখানো হচ্ছে। ফলে জমে উঠেছে গল্প। আর তাই সেরা দশের একদম শেষ থেকে তিন নম্বরে উঠে এসেছে এই মেগা। এই ধারাবাহিক চলতি সপ্তাহে ৬.১ নম্বর পেয়েছে। চতুর্থ স্থানে যুগ্ম ভাবে রয়েছে 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' এবং 'রাঙামতী তীরন্দাজ'। স্টার জলসার এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। 

সেরা পাঁচে এখনও নিজের জায়গা ধরে রেখেছে 'ও মোর দরদিয়া'। বাণীর মেয়েকে এখন তার প্রাক্তন বর তার থেকে কেড়ে নিয়ে যাচ্ছে, ফলে গল্প আকর্ষণীয় জায়গায় দাঁড়িয়ে। এই ধারাবাহিক এই সপ্তাহে পেয়েছে ৫.৮। ছয় নম্বরে রয়েছে 'আমাদের দাদামণি'। এই ধারাবাহিক। পেয়েছে ৫.৪। এই একই নম্বর পেয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। যদিও এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বরের মাঝে বিস্তর ফারাক। 

সপ্তম স্থানে উঠে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'। একদিকে যখন শুভস্মিতা মুখোপাধ্যায় এবং সৌরভ চক্রবর্তীর প্রেমের জল্পনা তুঙ্গে, সেখানে ধারাবাহিকের গল্পেও আসছে একের পর এক চমক। 'লক্ষ্মী ঝাঁপি' এই সপ্তাহে পেয়েছে ৫.২। অষ্টম স্থানে রয়েছে 'চিরদিনই তুমি যে আমার'। আর্য অপর্ণার গল্পের প্রাপ্ত নম্বর ৪.৮। তবে এই ধারাবাহিক কেবল একা নেই এই স্থানে। আট নম্বরে একই নম্বর পেয়ে রয়েছে 'চিরসখা' ধারাবাহিকটিও। 

নয় নম্বরে রয়েছে জেন জি প্রেমের গল্প 'বেশ করেছি প্রেম করেছি'। এই ধারাবাহিক পেয়েছে ৪.৭। সেরা দশের শেষে রয়েছে 'কুসুম'। জি বাংলার এই ধারাবাহিক এই সপ্তাহে রয়েছে ৪.২ নম্বর।