কন্নড় তারকা যশ অভিনীত ছবি 'টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস' -এর মুক্তি একাধিকবার পিছিয়ে গিয়েছে নানাবিধ কারণে। অবশেষে এই ছবিটি নতুন মুক্তির দিন পেল। শেষ পর্যন্ত সমস্ত জটিলতা কাটিয়ে কবে বড়পর্দায় আসছে যশ, কিয়ারার ছবিটি?
'টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন আপস' প্রথমে মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা সেই সময় পিছিয়ে দেওয়া হয়। জানানো হয় জুনে মাসে মুক্তি পাবে। কিন্তু সেটাও হয় না। অবশেষে নতুন মুক্তির দিন পেল এই ছবিটি। জানা গিয়েছে অগাস্ট মাসে বড়পর্দায় আসছে 'টক্সিক'।
রবিবার, ২১ জুন যশ সমাজমাধ্যমে নিজেই এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি ছবির পোস্টার শেয়ার করে লেখেন, 'বাবাকে সম্মান জানিয়ে, টক্সিক ২৬ অগাস্টে বড়পর্দায় আসছে গোটা পৃথিবী জুড়ে।' মধ্যপ্রাচ্যের অশান্তি সহ বিভিন্ন কারণে সময়ে মুক্তি পায়নি ছবিটি। এবার অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছবিটি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Yash (@thenameisyash)
'টক্সিক' প্রথমে মার্চ ১৯ এ মুক্তি পাওয়ার কথা ছিল। ওই একই দিনে 'ধুরন্ধর ২' -ও মুক্তি পাচ্ছিল। ফলে দু'টো বিগ বাজেট ছবি একই দিনে বড়পর্দায় এলে ব্যবসায় প্রভাব পড়বে বলে পিছিয়ে দেওয়া হয় সেই সময় ছবির মুক্তি। এরপর জানানো হয় ৪ জুন মুক্তি পাবে ছবিটি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলা অশান্তির জেরে সেই সময় ছবিটি মুক্তি পায়নি। কারণ তাহলে গোটা বিশ্বের দর্শকরা এই টলমল অবস্থায় সিনেমা হলে কতটা যাবেন, কতটা ছবি ব্যবসা করবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল।
প্রসঙ্গত, 'টক্সিক' ছবিটির পরিচালনা করেছেন গীতু মোহনদাস। এই ছবিতে যশকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তাঁর বিপরীতে থাকবেন নয়নতারা এবং কিয়ারা আডবানি। এছাড়া তারা সুতারিয়া, হুমা কুরেশি, প্রমুখকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এটি একটি ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা হতে চলেছে। ৪ বছর পর বড় ধামাকা নিয়ে যশ আবার বড়পর্দায় ফিরছেন। ফলে সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। কেমন ব্যবসা করে এটি সেটাই দেখার।