সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
কিয়ারার সঙ্গে জুটি বাঁধতে চান ভিকি
'ব্যাড নিউজ'-এর প্রচারে এসে কিয়ারা আডবাণীকে নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল। 'গোবিন্দ নাম মেরা' ছবিতে তাঁদের জুটিকে দর্শক ভালবাসা দিয়েছিলেন। আবার কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের? এই বিষয়ে কথা বলতে গিয়ে ভিকি বলেন, "আমি প্রতিটা ছবিই ওঁর সঙ্গে করতে চাই। একজন মানুষ হিসেবে আমি কিয়ারাকে শ্রদ্ধা করি। আমরা বেশি সময় একসঙ্গে না কাটালেও পর্দায় আমাদের কেমিস্ট্রি ম্যাজিকের মতো কাজ করে।"
বহিরাগত রাঘব জুয়াল
'কিল'-এ অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছেন রাঘব জুয়াল। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি নিজেকে বহিরাগত বলে অভিহিত করেছেন। তাঁর কথায়, "আমি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ। সাধারণত শোনা যায় কারণ জোহর নাকি তাঁর কাছের মানুষদের সুযোগ দেন। কিন্তু আমার মতো বহিরাগতকে ওঁর ছবিতে বিশেষ ভূমিকা দিয়েছেন। আমি তাঁর ম্যান রাখতে পেরে খুব খুশি।"
প্রযোজকদের টাকা ফেরত দেন পঙ্কজ?
বক্স অফিসের ব্যার্থতা কতটা হতাশ করে পঙ্কজ ত্রিপাঠীকে? এই বিষয়ে কথা বলতে গিয়ে মুম্বই সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, "সৌভাগ্য বশত আমার অভিনীত ছবি বক্স অফিসে সাফল্য পাক আর না পাক আমি প্রযোজককে তাঁদের টাকা ফেরত দিতে পেরেছি। বক্স অফিসের অঙ্কটা আমি জানি, তাই খুব সহজে ভেঙে পড়িনা।