‘কভি খুশি কভি গম ২’ নিয়ে বড় ঘোষণা
বলিউডে নস্টালজিয়া মানেই এক নাম ‘কভি খুশি কভি গম’। আর সেই ছবির সিক্যুয়েল নিয়ে বহুদিন ধরেই জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে ইন্ডাস্ট্রির অন্দরে সব জায়গাতেই প্রশ্ন একটাই, ‘কভি খুশি কভি গম-এর সিক্যুয়েল’ কি সত্যিই আসছে?অবশেষে এই জল্পনায় দাঁড়ি টানলেন পরিচালক করণ জোহর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘কভি খুশি কভি গম ২’ তৈরি হচ্ছে না, এমনকী ভবিষ্যতেও তিনি এই ছবির সিক্যুয়েল বানানোর কোনও পরিকল্পনা রাখেন না। করণের কথায়, “আমি খুশি যে এই প্ল্যাটফর্মে বলতে পারছি ‘কভি খুশি কভি গম’-এর সিক্যুয়েলের কোনও পরিকল্পনা হবে না।
থামছেই না ‘ধুরন্ধর’ ঝড়!
একদিকে তীব্র বিতর্ক, অন্যদিকে দুরন্ত সাফল্য এই দুইয়ের মাঝেই এগিয়ে চলেছে ধুরন্ধর ২ । মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বিভক্ত বলিউড। কেউ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, আবার কেউ তুলছেন তীব্র সমালোচনা। তবে বিতর্ক যতই থাকুক, বক্স অফিসে তার কোনও প্রভাব পড়ছে না—এটাই স্পষ্ট। মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যেই ছবিটি ভারতের বাজারে ৩৬০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে। রবিবার দুপুর পর্যন্ত ট্রেড রিপোর্ট অনুযায়ী ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৬৯.৯৯ কোটি টাকা, যা এক কথায় বিস্ময়কর! বিবার সকাল থেকেই ছবির দাপট বজায়।
৮,০০০-এর বেশি শো-তে প্রায় ৭৭% অকুপ্যান্সি, আর ট্রেড বিশ্লেষকদের মতে, গত শনিবারের রেকর্ডও ছাপিয়ে যেতে পারে এই দিনের আয়।
রাশিয়ান ফাইটারদের সঙ্গে মুখোমুখি ‘কিং’
বলিউডে অ্যাকশনের সংজ্ঞাই যেন বদলে দিয়েছেন শাহরুখ খান। আর এবার সেই মাত্রাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছেন তিনি তাঁর আসন্ন ছবি ‘কিং’-এ।জানা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ছবির অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্সের শুটিং, যার পরিসর এবং প্রস্তুতি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির নজর কেড়েছে। এই বিশেষ দৃশ্যের সবচেয়ে বড় আকর্ষণ—১০ জন প্রশিক্ষিত রাশিয়ান ফাইটার, যাদের বিশেষভাবে আনা হয়েছে এই সিকোয়েন্সের জন্য।সূত্রের খবর, এটি শুধু একটি সাধারণ মারপিটের দৃশ্য নয়, বরং ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট সিকোয়েন্স যেখানে অ্যাকশন, আবেগ এবং বাস্তবতার দুরন্ত মিশেল দেখা যাবে।শুটিং হবে মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওয়-এ। একটি পরিত্যক্ত, পুরনো মিলের আদলে বিশাল এক সেট তৈরি করা হয়েছে। এই সিকোয়েন্সের শুটিং শুরু হওয়ার কথা মার্চের ২৩ তারিখ থেকে, এবং টানা এক সপ্তাহ ধরে চলবে এই হাই-অকটেন সিকোয়েন্সের কাজ।
