গত সপ্তাহের মতো এই সপ্তাহেও পাল্লা দিয়ে এগিয়ে এল 'জোয়ার ভাঁটা'। জি বাংলার এই ধারাবাহিক এবারও নিজের জায়গা ধরে রাখল। ৫.৩ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করল নিশা-উজির এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরিণীতা'। ৪.৯ নম্বর পেয়ে পারুল-রায়ানের গল্প এবার একটু পিছিয়ে পড়েছে। তবে এখন বেশ টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে মেগায়। পারুল-রায়ান যে কবে এক হবে, সেই অপেক্ষায় দিন গুনছেন দর্শক।

তৃতীয় স্থানে রয়েছে নতুন ধারাবাহিক 'প্রতিজ্ঞা'। ৪.৮ পেয়ে একই স্থানে আছে আরও দুটি ধারাবাহিক পরশুরাম ও গঙ্গা। তিন ধারাবাহিকের গল্পেই এখন বেশ চমক অপেক্ষা করছে। তাই দারুণ পছন্দ করছেন দর্শক। ৪.৭ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে 'তারে ধরি ধরি মনে করি'। 

পঞ্চমে রয়েছে তিন তিনটে ধারাবাহিক। 'প্রোফেসার বিদ্যা ব্যানার্জি', 'কুসুম' ও জি বাংলার নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' একসঙ্গে পেয়েছে ৪.৬। 

ষষ্ঠ স্থানে রয়েছে 'কনে দেখা আলো', প্রাপ্ত নম্বর ৪.২। ৪.১ পেয়ে সপ্তম স্থানে রয়েছে 'ঘূর্ণি'। 'ও মোর দরদিয়া' এবার ৩.৮ পেয়ে রয়েছে অষ্টম স্থানে। নবমে আছে 'কমলা নিবাস', পেয়েছে ৩.৫। দশমে ৩.১ নম্বর পেয়ে আছে 'সংসারের সংকীর্তন'। 

প্রসঙ্গত, চলতি সপ্তাহে নম্বর কমলেও একসঙ্গে একই স্থান দখল করেছে বেশ কয়েকটি মেগা। বহুদিন পর প্রথম স্থানেও নতুন নাম নজরে আসছে। অন্যদিকে, স্টার জলসা ও জি বাংলা দুই চ্যানেলেই আসছে একাধিক ধারাবাহিক। টিআরপির মারপ্যাঁচে কে কাকে টেক্কা দেয়, এখন সেটাই দেখার।