নিজস্ব সংবাদদাতা: কিছুদিনের মধ্যে যে প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় ধারাবাহিকের নায়ক, সেই প্রেমিকাকে ভুলে নাকি সহকর্মীর প্রেমে মজেছেন তিনি। দূরত্ব বেড়েছে প্রেমিকার সঙ্গে। টলিপাড়ায় শোনা যাচ্ছে আবার এমন একটি খবর।
এক নায়িকার সঙ্গে প্রেম ভেঙে ধারাবাহিকে অভিনয় করার মাঝেই অন্য নায়িকাকে মন দিয়ে বসেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক। সেই প্রেম চলছিল বেশ, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে একে অপরকে ভালবাসার কথা বলা, এমনকি এই বছর বিয়ের কথা ও শোনা যাচ্ছিল তাঁদের। এরই মধ্যে হাজির তৃতীয় ব্যক্তি। টিআরপি তালিকার প্রথম সারির এই ধারাবাহিকের নায়ক এখন অন্য নায়িকাতে মগ্ন। বয়সের বিস্তর ফারাক হলেও, প্রেম কি আর বয়স মানে? শোনা যাচ্ছে আগে নাকি প্রেমিকা প্রায়ই হাজির হতেন স্টুডিওতে। এখন আর দেখা যায় না তাঁকে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছুদিন ধরে একসঙ্গে ছবি দেখা যাচ্ছে না দু'জনের। তবে নতুন নায়িকার সঙ্গে সত্যিই কী প্রেম নাকি মোহ? যা কেটে গেলেই কি কথামতো বিয়ের পিঁড়িতে বসে পড়বেন নায়ক? এখনই তা স্পষ্ট নয়।
জনপ্রিয় ধারাবাহিকের এই নায়ক ও নায়িকা রোমান্টিক দৃশ্যে মাতিয়ে দিয়েছেন। তাহলে কি আগেরবারের মতো পর্দায় শুটিং করতে গিয়ে বাস্তবেও প্রেমে পড়ে গেলেন এই নায়ক? অভিনয় থেকে নাচ, গান সবেতেই পারদর্শী ছোট পর্দার এই জনপ্রিয় হিরো। সোশ্যাল মিডিয়াতে ধারাবাহিকের নায়ক নায়িকার নাচের ভিডিও বেশ ভাইরাল। আগে প্রেমিকার সঙ্গে দেখা গেলেও এখন নায়িকার সঙ্গে নাচের ভিডিও বেশি দেখা যায়। এই সবকিছু আসলে সাময়িক ব্যাপার? ঘোর কাটলেই আবার ছন্দে ফিরবে জীবন? নাকি ফের বিচ্ছেদের ঘন্টা বাজতে চলেছে টলিউডে? সেটাই এখন দেখার অপেক্ষা।