'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকে আসছে জোর চমক! হারানো স্মৃতি ফিরে পেতে চলেছে দিতি। নায়িকার এবার মনে পড়বে গোরার কথা। কিন্তু কোথায় গিয়ে, কীভাবে হারানো স্মৃতি ফিরে পাবে সে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে দিতি তার স্মৃতি হারিয়ে ফেলেছে। কিছুতেই সে গোরাকে চিনতে পারছে না। আর সেই সময়ই তাঁকে সাহায্য করতে আসে নিমাই, শ্রীচৈতন্যদেব। জানিয়ে দে কপোতাক্ষ নদীর কাছে গেলেই সে তার স্মৃতি ফেরত পাবে। 

গোরার সঙ্গেই অদ্বিতীয়া কপোতাক্ষ নদীর কাছে যায়। ছড়া কেটে বলে তার স্মৃতি ফিরিয়ে দেওয়ার কথা। আর সেই সময়ই জলে ভেসে ওঠে পাঁচ মাসের যে স্মৃতি সে হারিয়ে ফেলেছে তার টুকরো ঝলক। অমনই সবটা মনে পড়ে যায় দিতির। চিনতে পারে গোরাকে। এমনকী তাকে প্রশ্নও করে যে দিতি তাকেই ভালবাসত কিনা? সবটা মিলিয়ে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকে যে জোর চমক আসছে সেটা বলার অপেক্ষা রাখে না। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)