নিজস্ব সংবাদদাতা: বর্তমানে যেকোনও গোয়েন্দা ছবি হোক বা সিরিজ, থ্রিলারের গন্ধ মানেই ইদানিং তাতে অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায় থাকবেনই। এটাই কি সুহোত্রর সিগনেচার? নাকি রহস্য তাড়া করে বেড়ায় তাঁকে? কী বলছেন অভিনেতা? আজকাল ডট ইন-কে এই বিষয়ে সুহোত্র বলেন, "রহস্য আর আমি কোনওভাবে মিশে গিয়েছি। তাই আমার অভিনীত যেকোনও ছবিতেই থ্রিলারের ছোঁয়া থাকছে।"
'একেন বাবু'র 'বাপি' বা 'গোরা'র সহকারী, সব চরিত্রেই দর্শকের চোখে মানানসই। নিজেকে কখনও গোয়েন্দা চরিত্রে দেখতে ইচ্ছে করে? "আমি এত গোয়েন্দা ছবি, সিরিজে কাজ করেছি যে আর আলাদা করে নিজেকে গোয়েন্দা চরিত্রে দেখার ইচ্ছা হয় না। যদিও আমি যেকোনও গোয়েন্দা গল্প খুবই ভালবাসি, তবুও নিজের জন্য আলাদা করে কিছু ভাবি না," বললেন অভিনেতা।
ভরপুর প্রেমের ছবির নায়ক হিসেবে তাঁকে কবে দেখবেন দর্শক? সুহোত্রর কথায়, "আমি চাই আমায় এবার প্রেমের ছবির নায়ক হিসেবে দর্শক চিনুন। পরিচালকদের কবে ইচ্ছে হয়, এখন তার অপেক্ষা। আমি রাজি। নিজেকে এখন চরিত্রের আঙ্গিকে ভাঙতে চাই। তাই আরও বেশি করে অন্যরকম চরিত্রে দর্শকের কাছে পৌঁছনোর ইচ্ছে।"
দুলাল দে পরিচালিত 'অরণ্যের প্রাচীন প্রবাদ' ছবিতে এক চিকিৎসকের চরিত্রে দেখা যাচ্ছে সুহোত্রকে। এই ছবিতেও রয়েছে রহস্য সমাধানের হিসেবেনিকেশ।