এই টলি অভিনেত্রীর বরের কপালে লেগেছে দেশদ্রোহী তকমা। আর সেটা নিয়েই দেশান্তরী হচ্ছেন তিনি? কোন নায়িকা, কে ঘটালেন এমন ভাবছেন? যা ঘটেছে সবটাই ছোটপর্দায়। কথা হচ্ছে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের। 

'শুধু তোমারই জন্য' ধারাবাহিকে সদ্যই নায়ক বদল ঘটেছে। আর তারপরই গল্পে এসেছে একাধিক বড় চমক। এবার দেখা যাবে, রাহুল রাহির প্রথম রথে তারা একসঙ্গে থাকতে পারবে না। শুধু তাই নয়, নায়ক দেশ পর্যন্ত ছেড়ে দিচ্ছে। এমন অবস্থায় রাহি কি তার স্বামীকে আটকাতে পারবে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'শুধু তোমারই জন্য' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে রাহুল একটি চিঠি রেখে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর রাহিকে লেখা সেই চিঠি থেকেই জানা যাচ্ছে, রাহুল তার পরিবারের সকলের থেকে অনেক দূরে চলে যাচ্ছে, না শুধু বাড়ি ছাড়ছে সে সেটাই নয়। এমনকী দেশ পর্যন্ত ছেড়ে দিতে চলেছে। কিন্তু কেন? রাহুল নিজেই জানায় তার কপালে দেশদ্রোহীর তকমা লেগেছে। সে জানায় সে দেশদ্রোহী না। কিন্তু পরিবারের জন্যই সে এই দেশ ছেড়ে দিচ্ছে। 

এদিকে কিছু না শুনে, না বুঝেই রাহিকে দোষারোপ করতে থাকে রাহুলের মা। শাশুড়ি কথা শুনে নায়িকা জানায় সে যেভাবেই হোক স্বামীকে ফিরিয়ে আনবে। সঙ্গে এক ধনুক ভাঙা পণ করে। জানায় রাহুলকে যদি সে ফেরাতে না পারে, তাহলে সে তার মুখ কাউকে দেখাবে না। এখন এটাই দেখার পালা রাহুলের কপালে কেন এমন একটা তকমা লাগল, আর সে কীভাবেই বা এর হাত থেকে মুক্তি পায়। রাহি আদৌ স্বামীকে ফিরিয়ে আনতে পারে কিনা। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)