রাহুলের সঙ্গে তিতলির বিয়ে ভেঙে গিয়েছে। মণ্ডপে তিতলি বিয়ে ভেঙে চলে যায়। বাধা পড়ে রাহির বিয়েতেও। তাই দুই পরিবারের সম্মান বাঁচাতে রাহুলের বাবা তাকে অনুরোধ করে সে যেন রাহিকে বিয়ে করে। রাহি জানিয়ে দেয়, সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না। কারণ, সে জানে রাহুল তার বোন তিতলিকে ভালবাসে। এটা জানার পরেও সে কিছুতেই এই বিয়ে করবে না বলে জানায়। রাহুল কিছু বলতে পারে না, চুপ করে থাকে। যাই হোক, শেষমেশ নিজেদের পরিবারের সম্মান বাঁচাতে ছাদনাতলায় বসে রাহুল-রাহি! এরপর পালা আসে ফুলশয্যার। বিয়ে শেষে ফুলশয্যার ঘরে ‘দম বন্ধ’ হয়ে আসাতে ছাদে চলে আসে রাহুল। এদিকে আগে থেকেই সেখানে বসে রাহি-ও! মুহূর্তেই বদলে যায় আবহ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে স্টার জলসার ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, আচমকা এই বিয়ে, সম্পর্কের এই নয়া সমীকরণে দু’জনেই প্রবল অস্বস্তিতে। রাহি জানায়, ফুলশয্যার ঘর যেহেতু প্রাথমিকভাবে তাঁদের জন্য সাজানো হয়নি, তাই স্বভাবতই সে দুঃখবে না ওখানে। সায় দেয় রাহুল-ও। তবে সঙ্গে এও জানায়, রাহির স্বামী হিসেবে তাঁর যা যা করণীয় তা সে পালন করবে কিন্তু ভালবাসা দিতে পারবে না। রাহুলের ‘অক্ষমতা’র কথা শুনে গর্জে ওঠে রাহি-ও। জানায়, তাঁরও প্রয়োজন নেই এমন ভালবাসার, তাই সে এসব থেকে অনেকটাই দূরে চলে যাবে। কিন্তু শেষমেশ কী হবে দু'জনের? আদৌ কি ফুলশয্যার রাতে আরও কাছাকাছি আসতে পারবে রাহুল-রাহি? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারির দুই পর্বে।
প্রসঙ্গত, ১৬ মার্চ থেকে এই পরিবর্তন হয়েছে এই মেগার টাইম স্লটের। এতদিন বিকেল সাড়ে পাঁচটায় দেখা যেত ‘শুধু তোমারই জন্য’। এবার তা চলে যাচ্ছে সাড়ে দশটার সময়ে। এতদিন এই সময়ে দর্শক দেখতেন 'ভোলেবাবা পার করেগা'র দ্বিতীয় সিজন। এই ধারাবাহিককে এখন থেকে দেখা যাচ্ছে সাড়ে পাঁচটায়।
&t=2069s
