আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

হিনা খানের অসুস্থতা নিয়ে পাল্টা আক্রমণ শিল্পার

শিল্পা শিন্ডে সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে  তিনি 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে যে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছিলেন সেটা মিথ্যে ছিল। এরপর হিনা খান তাঁর এই কাজকে অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করেন। তারপর এদিন হিনাকে পাল্টা আক্রমণ করলেন শিল্পা তাও তাঁর অসুস্থতা নিয়ে। শিল্পা এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি কারও নাম না করে বলেন, আজকাল লোকজন অসুস্থতা এবং মৃত্যুকে হাতিয়ার করে নিজেদের পাবলিসিটি করছেন। কারও বুঝতে বাকি নেই যে তিনি এটি হিনাকে উদ্দেশ্য করে বলেছেন, যিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। শিল্পার এই মন্তব্যকে নেটিজেনরা মোটেও ভাল ভাবে নেননি। অসংবেদনশীল বলে দেগে দিয়েছেন। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shilpa Shinde (@shilpa_shinde_official)