সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বলিউড অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেই সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এক কঠিন ও বিতর্কিত সময়ের কথা অকপটে স্বীকার করেছিলেন, যা শোনার পর নেটিজেনদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

অভিনেত্রী নিজেই খোলাখুলি জানিয়েছিলেন যে, একসময় চরম অর্থাভাবের কারণে তিনি পরিস্থিতির চাপে পড়ে টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। নিজের কেরিয়ারের শুরুর দিকে যখন হাতে কাজ ছিল না এবং পেটের দায়ে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছিল, তখনই তিনি এমন এক ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। তাঁর এই স্বীকারোক্তি সেই সময়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি হলেন শার্লিন চোপড়া।

তবে এখানেই শেষ নয়। পরবর্তীকালে শার্লিন একটি হাই-প্রোফাইল পর্নোগ্রাফি কেলেঙ্কারিতেও‌ জড়িয়ে পড়েছিলেন, যা তাঁর কেরিয়ারের ওপর বড় ধাক্কা হয়ে আসে। এই বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক কানাঘুষো চললেও তিনি সরাসরি ক্যামেরার সামনে এসে নিজের ভুল এবং সেই সময়ের পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছিলেন।

এক সাক্ষাৎকারে শার্লিন বলেছিলেন, “ছোটবেলায় আমি চিকিৎসক হতে চেয়েছিলাম, শুধুমাত্র আমার বাবা একজন চিকিৎসক ছিলেন বলেই নয়, বরং বিজ্ঞানের প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। আমি পড়াশোনায় বেশ ভাল ছিলাম। মিস অন্ধ্র খেতাব জেতার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। উনিশ বছর বয়সে শোবিজের গ্ল্যামারে মুগ্ধ হয়ে এক অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নিই। মডেলিংয়ের শুরুর দিকে, আমি আমার চেয়ে অনেক বয়সের বড় পুরুষদের সঙ্গে ডেট করতাম, যারা দামী উপহার দিয়ে আমাকে আদর-যত্নে ভরিয়ে রাখত। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছিল যে, সেই সম্পর্কগুলোতে সত্যিকারের যত্ন, সম্মান এবং ভালবাসার অভাব ছিল। অনেক পরে আমি উপলব্ধি করি যে, কেউ আমাকে চাইলেই তার মানে এই নয় যে সে আমাকে মর্যাদাও দেবে।"