টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বলিউডে কেন কাজ পাচ্ছেন না শেহনাজ?
বলিউডে নতুন ছবির অফার কমে যাওয়া নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী শেহনাজ গিল। তিনি জানান, বর্তমানে বলিউডে তাঁর কাজের গতি কিছুটা কমলেও, পাঞ্জাবি চলচ্চিত্র জগতে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত তারকা হিসেবে দেখতে পাচ্ছেন। শেহনাজের কথায়, "আমি এখন পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির স্টার হয়ে গিয়েছি। তাই হয়তো বলিউড থেকে আগের মতো অফার আসছে না।" তবে বিষয়টি নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। বরং ভালো চিত্রনাটা এবং শক্তিশালী চরিত্রের অপেক্ষায় রয়েছেন তিনি। অভিনেত্রীর বিশ্বাস, ভাষা নয়, একজন শিল্পীর কাছে ভালো কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে বলিউড হোক বা পাঞ্জাবি সিনেমা—যেখানে ভালো সুযোগ মিলবে, সেখানেই তিনি কাজ করতে চান।
'মিমি'-র ৫ বছর পূর্তি, আবেগঘন পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানালেন কৃতি শ্যানন
কৃতী শ্যাননের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'মিমি' মুক্তির পাঁচ বছর পূর্ণ করল। এই বিশেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী। কৃতী জানান, 'মিমি' শুধু একটি ছবি নয়, তাঁর অভিনয়জীবনের এক বড় মাইলফলক। এই চরিত্র তাঁকে একজন অভিনেত্রী হিসেবে অনেক কিছু শিখিয়েছে এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসা এনে দিয়েছে। তিনি ছবির পরিচালক, সহ-অভিনেতা, পুরো টিম এবং বিশেষ করে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। কৃতীর কথায়, আজও 'মিমি'র জন্য যে ভালোবাসা পাচ্ছেন, তা তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। ভবিষ্যতেও এমন অর্থবহ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করতে চান তিনি।
একটা শটের জন্য সাড়ে ৮ ঘণ্টার অপেক্ষা! শুটিং সেটের বাস্তব ছবি তুলে ধরলেন সৌম্য ট্যান্ডন
অভিনয়ের জগৎ যতটা গ্ল্যামারাস মনে হয়, বাস্তবে তার অনেকটাই অপেক্ষা আর ধৈর্যের। সেই অভিজ্ঞতারই ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী সৌম্য ট্যান্ডন। তিনি জানান, তাঁর নতুন প্রজেক্টের শুটিংয়ে একটি দৃশ্যের জন্য সাড়ে ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সৌম্য দেখিয়েছেন, কীভাবে দীর্ঘ সময় ভ্যানিটি ভ্যানে অপেক্ষা করেই কেটেছে তাঁর দিন। তবে এত দীর্ঘ অপেক্ষার পরও তিনি বিরক্ত নন। বরং মজার ছলেই লিখেছেন, এটাই একজন অভিনেতার জীবনের অংশ। তাঁর এই পোস্টে অনুরাগীরা যেমন অবাক হয়েছেন, তেমনই অনেক সহ-অভিনেতাও শুটিং সেটের এই বাস্তবতার সঙ্গে একমত হয়েছেন।
















