বিবাদ ভুলে প্রাক্তনের কাছেই ফিরেছেন ওপার বাংলার সুপারস্টার শাকিব খান। প্রাক্তন স্ত্রী বুবলির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে পাড়ি দিয়েছিলেন বিদেশে। তবে কি জোড়া লাগছে তাঁদের ভেঙে যাওয়া সম্পর্ক? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাঁদের অনুরাগীদের মনে। তবে শোনা গিয়েছিল বুবলি নাকি ফের অন্তঃসত্ত্বা। তৃতীয়বার বাবা হতে চলেছেন শাকিব খান। 

অভিনেত্রী শবনম বুবলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন এমন গুঞ্জন বেশ কয়েক মাস ধরেই ঘুরে বেড়াচ্ছিল। এবার শোনা যাচ্ছে, শাকিব খান ও বুবলির সংসারে এসেছে নতুন অতিথি। নতুন করে এই আলোচনা শুরু হয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে।

সম্প্রতি বুবলির সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, 'মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলি।'

পোস্টটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। তবে অ্যাডলফ খানের পোস্টের বিষয়ে বুবলি বা শাকিব খানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ঈদে মুক্তি পেয়েছি শাকিব খান অভিনীত 'প্রিন্স' সিনেমা, যদিও তা দেখেনি সফলতার মুখ। অসংখ্য অভিযোগ ছবিকে ঘিরে। ব্যর্থতার দায় স্বীকার করেও নিয়েছেন শাকিব। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনীতে অভিনেতার আচরণে যেন ধরা পড়ল অসঙ্গতি। চোখেমুখে অস্বস্তির ছাপ দুই নায়িকা জ্যোতির্ময়ী ও ওপার বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিনের। এই প্রদর্শনীর ভিডিওই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে শাকিব খানকে দেখা যাচ্ছে ছবি তোলার সময় এবং কথা বলার সময় জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখতে। শাকিবের এই আচরণে জ্যোতির্ময়ীর অস্বস্তি চোখেমুখে ফুটে উঠেছে। বারবার অভিনেতার হাত সরানোর চেষ্টা করলেও সুবিধা করতে পারেননি তিনি। 

এমনকী, প্রেক্ষাগৃহের ভিতরের একটি ফুটেজও ভাইরাল হয়েছে। দেখা যায়, ছবির অন্য অভিনেত্রী তাসনিয়ার কাঁধে হাত দিতে চান শাকিব। যদিও তাসনিয়া সঙ্গে সঙ্গে শাকিবের হাত নামিয়ে দেন। হঠাৎ নায়িকাদের সঙ্গে শাকিবের প্রকাশ্যে এমন আচরণ নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার পর নেটিজেনরা সমালোচনা করতেও ছাড়েননি অভিনেতাকে।