১০ এপ্রিল, রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ৩১ বছরে পা রাখলেন। এই বিশেষ দিনটি উদযাপন করতে জামনগরের ‘বনতারা’ এবং রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে বসেছে চাঁদের হাট। রাত ১২টা বাজার আগে থেকেই বলিউডের প্রথম সারির তারকারা তাঁদের প্রিয় ‘অনন্ত ভাই’-কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

 

আভিজাত্য, রাজকীয়তা আর বিনোদন জগতের নক্ষত্র সমাবেশ—আম্বানি পরিবারের যে কোনও অনুষ্ঠান মানেই এই তিনের এক অনন্য মিশেল। ব্যতিক্রম হল না রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির ৩১তম জন্মদিনও। ১০ এপ্রিল তাঁর জন্মদিনকে কেন্দ্র করে গুজরাটের জামনগরে আয়োজিত হলো এক বর্ণাঢ্য উৎসব, যা কার্যত বলিউডের চাঁদের হাটে পরিণত হয়েছিল।

 

ঘড়ির কাঁটা বারোটা ছোঁয়ার আগেই নেটপাড়া সরগরম হয়ে ওঠে বলিউডের প্রথম সারির তারকাদের শুভেচ্ছাবার্তায়। বলিউড বাদশা শাহরুখ খান তাঁর বিশেষ বার্তায় অনন্তের মানবিক সত্তাকে প্রাধান্য দিয়ে লিখেছেন, “তুমি যে ভাল কাজগুলো করছ, সেগুলো এভাবেই চালিয়ে যাও। ঈশ্বর তোমায় সুস্বাস্থ্য ও আনন্দ দিন।

 


বলিউডের এনার্জি হাউস রণবীর সিং বরাবরের মতো নিজের স্টাইল বজায় রেখে অনন্তকে শুভেচ্ছা জানিয়েছেন। ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট আর ক্রাউন ইমোজি দিয়ে তাঁর পোস্টটি ছিল সোশ্যাল মিডিয়ায় অন্যতম চর্চিত বিষয়। তবে লাইমলাইট কেড়ে নিয়েছে জামনগর থেকে ভাইরাল হওয়া একটি বিশেষ ভিডিও। যেখানে শাহরুখ খান এবং রণবীর সিংকে এক ফ্রেমে অত্যন্ত খোশমেজাজে গল্প করতে দেখা যাচ্ছে। কেরিয়ারের মধ্যগগনে থাকা এই দুই তারকার রসায়ন দেখে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে।

 

অন্যদিকে, সলমন খানের পোস্টে ধরা পড়ল এক বড় ভাইয়ের স্নেহ। অনন্তকে জড়িয়ে ধরা দুটি ছবি শেয়ার করে ভাইজান তাঁকে বর্ণনা করলেন ‘সবথেকে দয়ালু ও নিঃস্বার্থ মানুষ’ হিসেবে। সলমন স্পষ্টই জানালেন, তাঁর কাছে অনন্ত শুধু একজন ব্যবসায়ী নন, বরং এক বড় অনুপ্রেরণা।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Salman Khan (@beingsalmankhan)