মুম্বইয়ের এক হাই-প্রোফাইল পার্টিতে একসঙ্গে দেখা গেল শাহরুখ খান আর রণবীর সিংকে৷  সেই পার্টির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়তেই নতুন করে চর্চা শুরু হয়েছে বলিউডে।


জানা গেছে, ব্যবসায়ী মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের জন্মদিন উপলক্ষে এই পার্টি আয়োজন করা হয়েছিল। ভাইরাল ছবিতে শাহরুখ ও রণবীরকে বন্ধুদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে৷ 

শাহরুখ, সলমন বা আমির তিন খানের কেউই ধুরন্ধর ২ এর সাফল্য নিয়ে কোনও শব্দ খরচ করেননি এখনও পর্যন্ত৷ এই নিয়েও অনুরাগীদের মধ্যে চর্চা হচ্ছে৷ 


পার্টির ঝলকও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রণবীর সিং তাঁর চেনা এনার্জিতে ডান্স ফ্লোর মাতিয়ে তুলেছেন।
রণবীর মাইক হাতে নিয়ে 'আরি আরি' গানের র‍্যাপে লিপ-সিঙ্ক করেন। সেই সময় সঞ্জয় দত্ত-কে তাঁর সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়।


'ধুরন্ধর' ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন আন্ডারকভার ভারতীয় এজেন্ট হামজা আলি মাজারির চরিত্রে, যিনি গুপ্তচর হিসাবে ঢুকে সন্ত্রাস দমনের চেষ্টা করেন৷ 

ফ্ল্যাশব্যাকে দেখা যায়, হামজা আসলে জাসকিরাত সিং রাঙ্গি নামে এক শিখ যুবক, যার স্বপ্ন বাবার পথ অনুসরণ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া।

ছবিটি প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে এবং লোকেশ ধর৷ ১৯ মার্চ হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। বক্স অফিসেও ঝড় তুলেছে ধুরন্ধর'