বাদশার টাটীরী (tateeree) গান নিয়ে বিতর্কের মধ্যে, এবার হিপ হপ শিল্পী স্যান্টি শর্মা পাশে দাঁড়ালেন বাদশার৷ 

ইনস্টাগ্রামে স্যান্টি শর্মা বাদশার একটি ছবি দিয়ে দীর্ঘ একটি পোস্ট করেছেন৷ স্যান্টি লিখেছেন, র‍্যাপ মিউজিক সঙ্গীতের এমন এক ধরন, যেখানে র‍্যাপাররা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে গানের কথা লেখে৷ গানের ভিডিও তৈরির অনেক আগেই অডিও তৈরি হতে পারে৷ ভিডিও টিম সম্পূর্ণ আলাদা৷ বাদশার মতো শিল্পীদের ক্ষেত্রে তাঁরা জানেনও না ভিডিও কেমন হবে। বাদশা এবং আরও অনেক শিল্পীর দুর্ভাগ্য যে ভারতীয় শ্রোতারা হিপ হপ সঙ্গীতের শিল্প সম্পর্কে জানেন না। " 

স্যান্টির অভিমত, যদি কোনও গানের কোনও শব্দে সমস্যা থাকে, তাহলে সেই শব্দ বদলে ফেলা উচিত৷ কিন্তু যেভাবে বাদশাকে দোষারোপ করা হচ্ছে তা অন্যায়৷ " বাদশাকে সমর্থন করার জন্য যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে ক্ষমাপ্রার্থনা করেছেন স্যান্টি৷ কিন্তু তিনি জানিয়েছেন 'এটাই সত্যি।' 

হরিয়ানার পুলিশ লুক আউট নোটিশ জারি করেছিল৷ বাদশার এই গানের ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্কুলের পোশাক পরা মেয়েরা কাঁধের ব্যাগ নামিয়ে  গানের সঙ্গে নাচে মেতে উঠছে৷ এই ধরনের গান সমাজে ভুল বার্তা দেবে এবং গানে আপত্তিকর শব্দ আছে বলেও অভিযোগ উঠেছিল৷ 

 বাদশার গান সমাজমাধ্যম থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ বিতর্ক শুরু হতেই বাদশা সমাজমাধ্যমে লাইভ ভিডিয়ো করেন৷ তিনি বলেন,  "আমার নতুন গান টটীরী মুক্তি পেয়েছে৷ এই গানের ভিডিয়োয় যে বার্তা দেওয়া হয়েছে তা অনেক মানুষের বিশেষত হরিয়ানভি সম্প্রদায়ের মানুষের খারাপ লেগেছে। কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না৷ " হরিয়ানার ছেলে বলে বাদশাকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷" 

বাদশা আরও বলেছেন, "কোনও মহিলা বা শিশুকে অসম্মান করে কিছু বলার ইচ্ছা আমার ছিল না। " বাদশাকে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন একটি নোটিশ দিয়েছে, ১৩ মার্চ মহিলা কমিশনে উপস্থিত থাকতে বলা হয়েছে৷ 

গানের মধ্যে "আয়া বাদশা ডোলি ছাধনে, ইন সবকি ঘোড়া বানানে" লাইনটিতে আপত্তি জানিয়ে তাঁরা দাবি করেছেন যে গানটিতে নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে এবং স্কুলপড়ুয়া নাবালিকা মেয়েদের হরিয়ানার স্কুলবাসে উঠে স্কুল ব্যাগ ছুঁড়ে মারতে দেখা গেছে।