'সংসারের সংকীর্তন' ধারাবাহিকটি মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই নজর কেড়েছে এই ধারাবাহিক। গল্পেও এসেছে একের পর এক চমক। মূলত কমেডি ঘরানার এই ধারাবাহিকে আরও একবার নতুন টুইস্ট আসতে চলেছে। শ্বশুরকে বাড়ি ফেরাতে কী পরিকল্পনা করল শান্তি? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে শান্তি পরিবারের সকলকে নিয়ে ফন্দি আঁটছে যে কী করে তার শ্বশুরকে ফেরাবে। তখনই সে ঠিক করে তার শ্বশুর যা পছন্দ করে না তেমনই একটি কাণ্ড ঘটাবে। বাড়িতে ফ্যাশন শোয়ের আয়োজন করে। সেখানে ৭০-৮০ এর দশকের বলিউড অভিনেতাদের সাজ নকল করে পরিবারের সকলে হাঁটে। 

আর এই খবর যথারীতি পৌঁছে যায় শান্তির শ্বশুরের কাছে। সেটা শুনেই সে জানায়, এখনই ফিরছে। শান্তির শ্বশুর বাড়ি ফিরেই হম্বিতম্বি শুরু করে। আর সেটা দেখেই শান্তি মুচকি হাসে। বলে সে এটাই চেয়েছিল। এবার এই ফ্যাশন শো আয়োজন করার জন্য কী ঘটে, নায়িকাকে কোনও শাস্তি পেতে হয় কিনা সেটাই দেখার। তবে এই টুইস্টে যে গল্প জমে উঠতে চলেছে সেটা বলা যায় নিঃসন্দেহে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)