ফের বিনোদনের শিরোনামে সলমন খান। তবে এবার কোনও সিনেমা বা ব্যক্তিগত বিতর্ক নয়, একেবারে ভিন্ন একটি কারণে। ‘নজর’ এড়াতে আঙুলে আংটি পরেন ভাইজান! এই নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন। সেখানে তাঁর হাতে একটি আংটি সকলের নজর কাড়ে। সাধারণত মানুষ আংটি অনামিকায় পরে থাকেন। কিন্তু সলমন সেটি পরেছিলেন মাঝের আঙুলে অর্থাৎ মধ্যমায়। যা নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সলমন খান মানেই স্টাইল স্টেটমেন্ট। তাঁর হাতের ফিরোজা পাথরের ব্রেসলেটটি যেমন আইকনিক, ঠিক তেমনি এখন চর্চায় উঠে এসেছে তাঁর মধ্যমার এই আংটি। অনেকে মনে করছেন, এটি কোনও ফ্যাশন নয়, বরং জীবনের নেতিবাচক শক্তি বা 'নজর' থেকে বাঁচতেই ভাইজান এই পথ বেছে নিয়েছেন। 

ভারতীয় সংস্কৃতিতে অনেকেরই বিশ্বাস রয়েছে যে অশুভ দৃষ্টি বা নজর লাগলে উন্নতির পথে বাধা আসে। কেউ কালো টিপ ব্যবহার করেন, কেউ লেবু-লঙ্কা ঝোলান, আবার কেউ বিশেষ পাথর বা আংটি পরেন। সালমানের এই আংটি পরার ধরনও সেই বিশ্বাসের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সলমনের মতো একজন মেগাস্টার যখন বিশ্বাসকে অনুসরণ করেন, তখন তা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবেই।

তবে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন। যেমন এক নেটাগরিক লিখেছেন, “এত বড় তারকাও যদি নজর এড়াতে চেষ্টা করেন, তাহলে বিষয়টা সত্যিই ইন্টারেস্টিং!” আবার কেউ কেউ এটাকে কুসংস্কার বলে সমালোচনা করেছেন।

যদিও সালমান খান নিজে এই আংটি বা ‘নজর’ নিয়ে কোনও মন্তব্য করেননি, তবুও তাঁর ছোট একটি কাজও যে কতটা আলোচনার বিষয় হয়ে ওঠে, তা আবার পরিষ্কার। একজন বড় তারকার জীবনের ছোটখাটো বিষয়ও ভক্তদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।