সলমনের জীবনে শোকের ছায়া! দীর্ঘ ৪২ বছরের বন্ধু সুশীল কুমারের প্রয়াণে গভীরভাবে শোকাহত 'ভাইজান'। সমাজমাধ্যমে সলমন তাঁর 'ভাইয়ের' প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সলমন সুশীলের সঙ্গে একটি পুরনো ছবি ভাগ করে লিখেছেন, "এই মানুষটা দীর্ঘ ৪২ বছর ধরে আমার ভাইয়ের মতো ছিল। সবচেয়ে ভাল, দয়ালু এবং পরোপকারী একজন মানুষ; এমনকী নিজে যখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যেত, তখনও তার মুখে হাসি লেগে থাকত। নাচগান করত এবং চরম বিপদেও কোনও কষ্ট বা দুশ্চিন্তা তার মধ্যে দেখা যেত না। সেটা আর্থিক, মানসিক বা শারীরিক যেকোনও সমস্যাই হোক না কেন, সে সবসময় বলত, তাতে কী আসে যায়? সব ঠিক হয়ে যাবে।'
সলমন আবেগপ্রবণ হয়ে আরও লেখেন, 'বিদায় ভাই। তুমি সত্যিকারের মানুষের মতো বেঁচেছিলে এবং মৃত্যুর সঙ্গে লড়েছ একদম হেভিওয়েট চ্যাম্পিয়নের মতো। তোমার জন্য কোনও চোখের জল নেই ভাই, আছে শুধু একরাশ স্মৃতি আর হাসি। আমার প্রা মুখে হাসি নিয়ে বিদায় নিয়েছে। সাবাশ ভাই! কেউ আগে যাবে, কেউ পরে—সবাইকেই যেতে হবে, তবে কখন আর কীভাবে তা আমরা জানি না; তাই যাওয়ার আগে কিছু একটা করে যাও। এখন তোমার সিগারেট আর হুইস্কি উপভোগ করো, চিয়ার্স ব্রো! তোমাকে খুব মনে পড়বে।'
প্রসঙ্গত, প্রাণীদের প্রতি ভালবাসার জন্য সলমন খানের জুড়ি মেলা ভার। শুধু নিজের মুম্বইয়ের বাসভবন নয়, বরং পনভেলের ফার্মহাউসেও তিনি তাঁর পোষ্যদের জন্য গড়ে তুলেছেন এক সুন্দর ও স্বাধীন পরিবেশ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের একবার সলমনের পশুপ্রেমের এক অনন্য ছবি ফুটে উঠল। তাঁর পোষ্য ‘সুখ’-এর সঙ্গে একটি আবেগঘন ছবি পোস্ট করেছেন 'ভাইজান', যা মুহূর্তের মধ্যে অনুরাগীদের মন জয় করে নিয়েছে।সলমন খানের জীবনে পোষ্যদের জায়গা বরাবরই বিশেষ। তাঁর কাছে রয়েছে বিভিন্ন প্রজাতির কুকুর।
সম্প্রতি সলমন খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে একটি চাও চাও প্রজাতির কুকুরের সঙ্গে পরম আদরে ও ভালবাসায় জড়িয়ে ধরে থাকতে দেখা যায়।
















