ফের আলোচনায় বলিউড 'ভাইজান' সলমন খান। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন এই সুপারস্টার। সম্প্রতি একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-তে এসে নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তিনি জানিয়েছেন যে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ব্রেন অ্যানিউরিজম এবং এভি মালফরমেশন—এই তিনটি জটিল সমস্যায় ভুগছেন তিনি।

চিকিৎসকদের মতে, ট্রাইজেমিনাল নিউরালজিয়া এমন এক স্নায়বিক ব্যাধি, যার ফলে মুখে তীব্র যন্ত্রণা হয়। এছাড়া ব্রেন অ্যানিউরিজম এবং এভি মালফরমেশন মস্তিষ্কের রক্তনালীর গুরুতর সমস্যা। শরীর এতটাই খারাপ যে, চিকিৎসকরা তাঁকে এখন দূরে কোথাও ট্রাভেল না করার পরামর্শ দিয়েছেন। মূলত চিকিৎসার প্রয়োজনে বারবার বিদেশ ভ্রমণের চাপ নিতে পারছেন না তিনি।

শারীরিক ধকল থাকা সত্ত্বেও সলমন বর্তমানে তাঁর নতুন ছবির শুটিং এবং অন্যান্য কাজের কমিটমেন্ট চালিয়ে যাচ্ছেন। এর আগে ২০১১ সালে চিকিৎসার জন্য তাঁকে অনেকদিন যুক্তরাষ্ট্রে থাকতে হয়েছিল। এখন চিকিৎসকদের কড়া নজরদারিতে মুম্বইয়েই তাঁর চিকিৎসা চলছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট। যেখানে এক ব্যক্তি দাবি করেছেন, এই মুহূর্তে নাকি গুরুতর অসুস্থ সলমন!

পোস্টে লেখা, 'আমি কয়েকদিন আগে পোস্ট করেছিলাম যে সলমনভাইয়ের স্বাস্থ্যের কিছু সমস্যা হচ্ছে, কিন্তু কেউ তা বিশ্বাস করেনি। গতকাল ভাই সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে গিয়েছিলেন এবং সেখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সলমন খানের ওজন আবারও বেড়েছে, তার ভুঁড়ি বেরিয়ে এসেছে। ভাইয়ের পরিবার তাঁকে বারবার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু ভাই যেকোনও মূল্যে তিনি আগামী ছবিটি শেষ করতে চাইছেন, ট্রাইজেমিনাল (trigeminal) রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত স্টেরয়েডের কারণে শরীরের ওজন অস্বাভাবিকভাবে বাড়ছে ও কমছে।'

 

?ref_src=twsrc%5Etfw">June 21, 2026

ভাইরাল পোস্টে সলমনের এই অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চিন্তিত তাঁর অনুরাগীরা। সলমনের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠাচ্ছেন অনেকেই। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি সলমন কিংবা তাঁর টিমের পক্ষ থেকে।