শাওনের বিয়ে নিয়ে বর্তমানে হইচই চলছ তার বাড়িতে। সকলেই খুশি একমাত্র নায়িকা ছাড়া! তার মন তো শুভর কাছে। কিন্তু পরিবারের কথা ভেবে আপোষ করে নেয়। তবে শেষ পর্যন্ত কি আদৌ বিয়েটা করবে সে? কী ঘটতে চলেছে 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে শাওন বিয়ের সাজে সেজে উঠছে। কিন্তু তার মন সায় দিচ্ছে না। এদিকে বাড়ির সকলে বিয়েটা নিয়ে খুশি সেই কথা ভাবছে। দোনোমনো করে বিয়ের পিঁড়িতে বসে সে। কিন্তু তার আগেই পিসির ষড়যন্ত্রের কথা জেনে যায়। শেষ পর্যন্ত কি সে বিয়েটা করবে? নাকি পিসির প্ল্যান ভেস্তে দিতে নিজেই কোনও বড় পদক্ষেপ নেবে?
প্রোমোতে দেখানো হয়, সিঁদুরদানের সময় শাওন তার টিকলি সরিয়ে দেখায় তাঁর সিঁথিতে সিঁদুর। সেটা দেখে সকলে চমকে ওঠে। তার পিসি বোঝে তার প্ল্যান ভেস্তে গেছে। এদিকে শাওনের বাবা মানহানি হওয়ার কারণে চোটপাট করা শুরু করে। তখন শাওন জানায় তার আগেই বিয়ে হয়ে গিয়েছে, আর তার স্বামী শুভ। কিন্তু সত্যিই কি তাদের বিয়ে হয়েছে, নাকি এই বিয়েটা ভেস্তে দিতে শাওন মিথ্যে কথা বলল? বাস্তবটা কী? এর উত্তর আগামীতে পাওয়া যাবে। তবে আপাতত নায়িকা যে পিসির প্ল্যান ভেস্তে দিতে গিয়ে নিজে বড় বিপদের মুখে পড়ল সেটা বলাই যায়।
















