নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে ৬০০ পর্ব অতিক্রম করে ফেলেছে স্টার জলসার 'হরো গৌরী পাইস হোটেল'।এখন আর 'শঙ্কর','ঐশানী' নেই, আছে তাদের পরের প্রজন্ম 'রুদ্র' আর 'গৌরী'। পরিস্থিতির কারণে ইতিমধ্যেই বিয়েও সেরে ফেলেছে এই নতুন জুটি। বলা বাহুল্য এই বিয়েকে কেন্দ্র করে নতুন মোড় ধারাবাহিকে।
'রুদ্র'র চরিত্রে অভিনয় করছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং 'গৌরী'র চরিত্রে শুভস্মিতা মুখোপাধ্যায়। এদিন দু'জনকেই দেখা গেল নতুন বর কনের সাজে। মাত্র কয়েকদিনেই বেশ জমে উঠেছে অর্ণব,শুভস্মিতার অফস্ক্রিন বন্ধুত্ব।
শুটিংয়ের ব্যস্ততার মাঝে আজকাল ডট ইন এর সঙ্গে জমিয়ে আড্ডা দিলেন নায়ক, নায়িকা। বাস্তবে দু'জনেই বিয়ে থেকে আপাতত শত হস্ত দূরে থাকলেও পর্দায় কতবার বিয়ে হল? শুভস্মিতা বলেন, "এটাই আমার প্রথম ধারাবাহিক। তবে হ্যাটট্রিক হয়ে গেছে। 'শঙ্কর'-'ঐশানী'র দু'বার আর 'গৌরী'-'রুদ্র'র প্রথমবার বিয়ে। দর্শকদের ভালবাসায় যদি ১০০০ পর্ব পেরোয়, তাহলে আরও দু-তিনবার হয়েই যাবে।"
অর্ণবের কথায়, "ধারাবাহিকে একাধিক বার বিয়েতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। সবমিলিয়ে আমার তো প্রায় ১০ বার হয়েই গেছে।" পুরনো পরিবারকে কতটা মিস করেন শুভস্মিতা? "প্রায় সবাইকেই মিস করি, তবে কয়েকজন এখনও আছেন, এখানে দেখা না হলেও বাইরে আমাদের দেখা-সাক্ষাৎ হতেই থাকে।" বলেন নায়িকা।
অর্ণব ও শুভস্মিতার কথায়, "আমাদের জুটিটা এখনও সেভাবে তৈরি হয়নি। পরিস্থিতির চাপে বিয়েটা করতে হলেও সম্পর্ক এখনও স্বাভাবিক নয়, তবে আরও কিছুদিন পর দর্শক এই জুটিকে নতুন ভাবে পাবেন।" নায়ক নায়িকার প্রেম না জমলেও, নায়িকার নাকে সিঁদুর, তার মানে নিশ্চয়ই ভবিষ্যতেই প্রেম দারুন জমজমাট হতে চলেছে? সিঁদুর যাতে একেবারে নাকেই পড়ে, তার জন্য নাকি একাধিকবার শট নিতে হয়েছে বলে জানালেন তাঁরা।