নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির টিজার লঞ্চ করতে এইমুহূর্তে আমেরিকায় রয়েছেন রণবীর কাপুর। সেখানেই এক অনুরাগী অভিনেতার সঙ্গে মজার ছলে এমন এক কাণ্ড ঘটালেন, যা দেখে খোদ পরিচালক নিতেশ তিওয়ারিও হাসি চেপে রাখতে পারেননি।

ঘটনাটি কী? বিশাল মিশ্র নামে এক এক্স ব্যবহারকারী রণবীরের সঙ্গে একটি সেলফি পোস্ট করে জানান, তিনি অভিনেতাকে গিয়ে বলেন যে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর কাজ খুব ভাল লেগেছে। জানিয়ে রাখা ভাল, 'ধুরন্ধর' ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, কাপুর নন! তাই শুভেচ্ছা শুনেই রণবীর কাপুর কিছুটা অপ্রস্তুত হয়ে শুধরে দিতে যান, “না, না ওটা অন্য রণবীর...”। তখনই পরিচালক নিতেশ তিওয়ারি বাধ্য হয়ে তাঁদের মাঝখানে আসেন এবং হাসতে হাসতে বলেন যে, বিশাল আসলে রসিকতা করছেন রণবীরের সঙ্গে।


এই পুরো মজার ঘটনাটির সূত্রপাত মূলত জনপ্রিয় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম 'ড্রিম ১১'-এর একটি বিজ্ঞাপন থেকে। সেখানে আমির খান বারবার রণবীর কাপুরকে 'রণবীর সিং' বলে ডেকে খ্যাপাতেন। সেই বিজ্ঞাপনের স্মৃতি উসকে দিয়েই বিশাল এই মজা করেন। শেষমেশ নিজের ভুল বুঝতে পেরে রণবীরও প্রাণখোলা হাসিতে ফেটে পড়েন।

?ref_src=twsrc%5Etfw">March 31, 2026

 

 

 


এদিকে আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ইতিহাস গড়েছে। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া প্রথম ভাগটি ১৩০০ কোটি টাকা আয় করার পর, ১৯ মার্চ মুক্তি পাওয়া সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ইতিমধ্যেই ১৪০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। চিনের বাজার ছাড়াই কোনো হিন্দি ছবির জন্য এটি একটি রেকর্ড।


অন্যদিকে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ২০২৬ ও ২০২৭ সালের দীপাবলিতে দুই পর্বে মুক্তি পাবে এই ছবি। রণবীরের পাশাপাশি সাই পল্লবী (সীতা), যশ (রাবণ) এবং সানি দেওলের (হনুমান) মতো তারকাদের দেখা যাবে এই মহাকাব্যিক সিনেমায়। হ্যান্স জিমার ও এ.আর. রহমানের সঙ্গীত এই ছবিকে এক অন্য মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

লস অ্যাঞ্জেলেসের এই হালকা মুহূর্তটি প্রমাণ করে দিল যে, রণবীর কাপুর কেবল একজন তুখোড় অভিনেতাই নন, বরং নিজের ওপর হওয়া রসিকতাও বেশ স্পোর্টিংলি  নিতেও জানেন।