৮০ -এর দশকের অন্যতম চর্চিত প্রেম কাহিনি ছিল অমিতাভ বচ্চন এবং রেখার। যদিও দুই অভিনেতার কেউই আনুষ্ঠানিক ভাবে এই সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু বলিউডের অন্দরে কান পাতলে আজও এই সম্পর্ক নিয়ে ফিসফাস শোনা যৌন যদিও সেসবই অতীত। এখন অনুষ্ঠান, ইত্যাদিতে জয়া বচ্চন বা বিগ বির পরিবারের কারও সঙ্গে দেখা গেল কথা বলেন রেখা। বজায় আছে সুসম্পর্ক। আর এর মাঝে অতীতের ক্ষত উসকে, চর্চার আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসেছিলেন রাখি। সেখানেই তিনি বলেন, 'রেখাজির ভাগ্যে অমিতজি ছিলেনই না। কিন্তু তাও উনি এখনও অমিতজির নামেই সিঁদুর পরেন। অমিতাভজি জয়া বচ্চনকে কেন বেছে নিয়েছিলেন সেটাই আমি বুঝে পাই না। উনি এত ঝগড়া করেন। রেখাজিকে কেন বেছে নিলেন না? উনি এত সুন্দরী, এত এলিগেন্ট।'
কেবল এতটুকুই নয়, রাখি এদিন জয়ার উদ্দেশ্যে 'বিউটি টিপস' দেন। বলেন, অমিতাভের মতো এমন একজন বিত্তশালী স্বামী থাকা সত্ত্বেও কেন জয়া বচ্চন ভাল পোশাক, চুড়িদার পরেন না? তিনি বর্ষীয়ান অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, জয়ার উচিত তাঁর জন্মদিন রাখিকে নিমন্ত্রণ জানানো, তাহলে তিনি সেখানে গিয়ে তাঁকে একটা সুন্দর চুড়িদার উপহার দেবেন। একই সঙ্গে জানান জয়ার উচিত তাঁর চুল রং করানো, বোটক্স করানো। এমনকী ফেসলিফট করানো প্রয়োজন বলেও জানান।
অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে এদিন রাখির আবেদন, 'অমিতজি আপনার উচিত এখনই রেখাজিকে আপন করে নেওয়া। আজকাল দু'জন করে বউ রাখার চল রয়েছে। দেখুন জীবন একটাই। আপনি আমাদের রেখাজিকে এভাবে একা কেন ছেড়ে দিয়েছেন,মক স্বীকৃতি দিন।' রেখা এবং অমিতাভের জুটি নাকি 'রাজা রানি'র মতো। তাঁদের দারুণ মানাবে।
রাখি সাওয়ান্তের এই মন্তব্যের পর শুরু হয়েছে জোর জল্পনা। জানিয়ে রাখা ভাল, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন ১৯৭৩ সালের ৩ জুন সাতপাকে বাঁধা পড়েন। ১৯৭৬ সাল থেকে নাকি গোপনে প্রেম শুরু হয়ে রেখা এবং অমিতাভের। যদিও ৮০ দশকের মাঝামাঝি সেই সম্পর্কে ইতি পড়ে। পরবর্তীতে অভিনেত্রী অন্য এক ব্যবসায়ীকে বিয়ে করেন।
