বিগ বস ১৮ এবং ৫০ এর পরিচিত মুখ রজত দালাল জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। রবিবার নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই তারকা।

শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, নদীর ধারে এক অন্তরঙ্গ পরিবেশে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে হয়েছে বিয়ের অনুষ্ঠান। তবে রাজত নিজের স্ত্রীর পরিচয় গোপনই রেখেছেন, যা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে।


ছবিগুলির সঙ্গে তিনি হিন্দিতে লিখেছেন, জীবনের এক নতুন দিকের সূচনা। বিয়ের
ঘোষণা করতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা।

 সহ-অভিনেত্রী শ্রুতিকা অর্জুন লিখেছেন, অনেক অভিনন্দন, বৌদিকে দেখে মনে হচ্ছে সুইটহার্ট,  ওঁর খেয়াল রেখো।" এছড়াও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, ফায়সাল শেখ, উর্বশী ঢোলকিয়া, কৃষ্ণা শ্রফ সহ অনেকে৷ শুধু তারকারাই নন, অনুরাগীরাও রজতকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন।


ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন ভিডিও বার্তায় দিয়েছেন রজত। তিনি বলেন, “জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আজ এই জায়গায় পৌঁছেছি। সকলের আশীর্বাদ চাই।”

রজত দালাল পেশায় একজন পাওয়ারলিফটার, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ এবং ২০১৯ সালে ওয়ার্ল্ড কাপে ( WPC World Cup) একাধিক স্বর্ণপদক জিতেছেন।
রিয়্যালিটি শোতেও তিনি সমান জনপ্রিয়। বিগ বস ১৮ এর দ্বিতীয় রানার-আপ রজত। ২০২৬ সালের দ্য ৫০ শোতেও অন্যতম শক্তিশালী প্রতিযোগী ছিলেন রজত।