রিতেশ দেশমুখের বহু প্রতীক্ষিত ছবি ‘রাজা শিবাজি’-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই চারিদিকে শোরগোল। একদিকে যেমন অজয়-অতুলের সঙ্গীতে মুগ্ধ দর্শক, তেমনই অন্যদিকে ছবির ট্রেলারের একটি দৃশ্য নিয়ে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক ‘বাঘনখ’ ব্যবহারের পদ্ধতি নিয়ে বিজেপির সুরেশ নাখুয়া এবং পরিচালক রিতেশ দেশমুখের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বাগযুদ্ধ।
ছত্রপতি শিবাজি মহারাজের গৌরবগাথা নিয়ে তৈরি রিতেশ দেশমুখের ড্রিম প্রজেক্ট ‘রাজা শিবাজি’। ট্রেলার মুক্তির পর থেকেই ছবির দৃশ্যপট নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিতর্কের কেন্দ্রে রয়েছে ট্রেলারের সেই দৃশ্য, যেখানে শিবাজি মহারাজকে প্রকাশ্যে ‘বাঘনখ’ প্রদর্শন করতে দেখা গেছে। সমালোচকদের দাবি, ইতিহাসে এমনটা ছিল না।
The trailer of Riteish Deshmukh’s film shows Chhatrapati Shivaji Maharaj openly displaying the Wagh Nakh to Afzal Khan before the attack.
— Suresh Nakhua 🇮🇳 (@SureshNakhua)
It is historical fact that "Wagh Nakh" was concealed and Chhatrapati Shivaji Maharaj used it only after attack by Afzal.
WHY IS @RITEISHD… https://t.co/u3yls4ojPf pic.twitter.com/CWvAgKagmBTweet by @SureshNakhua
বিজেপি নেতা সুরেশ নাখুয়া এক্স-এ সরব হয়েছেন এই দৃশ্য নিয়ে। তিনি অভিযোগ করেছেন, “রিতেশ দেশমুখের সিনেমার ট্রেলারে দেখানো হয়েছে আফজল খানের আক্রমণের আগে ছত্রপতি শিবাজি মহারাজ প্রকাশ্যে বাঘনখ দেখাচ্ছেন। কিন্তু ঐতিহাসিক সত্য হল, বাঘনখ লুকিয়ে রাখা হয়েছিল এবং আফজল খানের আক্রমণের পরেই মহারাজ তা ব্যবহার করেছিলেন। রিতেশ কেন ছত্রপতি শিবাজি মহারাজের ইতিহাস ও উত্তরাধিকার নিয়ে এমন বিকৃতি করছেন?”
সমালোচনার মুখে পড়ে রিতেশ দেশমুখ অত্যন্ত শান্তভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, “শ্রদ্ধেয় স্যার, দয়া করে ১ মে সিনেমাটি দেখুন। আপনার প্রশ্নের উত্তর সিনেমার মধ্যেই রয়েছে। আশা করি আপনি পরিবার ও বন্ধুদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন।”
Respected Sir, pls do watch the film on 1st May.. the answer to your question is there in the movie. I hope you enjoy the film with your friends and family. Jai Shivrai 🙏🏽 https://t.co/RyzDUnpl4x
— Riteish Deshmukh (@Riteishd)Tweet by @Riteishd
রিতেশের এই উত্তরে অবশ্য সন্তুষ্ট হননি সুরেশ নাখুয়া। তিনি পাল্টা টুইটে লেখেন, “অর্থাৎ সত্যটা সিনেমার ভেতরে? ‘সিনেমা দেখলেই উত্তর পেয়ে যাবেন’—এটা কাল্পনিক গল্পের জন্য ঠিক আছে, কিন্তু ইতিহাসের জন্য নয়। যখন ছত্রপতি শিবাজি মহারাজকে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে, তখন ট্রেলারেই প্রশ্নের উত্তর থাকা উচিত, ট্রেলার যেন নিজেই প্রশ্ন না তোলে। বেশ চমৎকার কৌশল। বাজারে সন্দেহ তৈরি করা, আর সিনেমার মাধ্যমে সব স্পষ্টীকরণ করে বিক্রি করা!”
তবে বিতর্ক থাকলেও ছবির দর্শকপ্রিয়তায় ভাটা পড়েনি। অজয়-অতুলের সঙ্গীত পরিচালনা ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে। রিতেশ দেশমুখ ছাড়াও এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, সচিন খেদকর, ভাগ্যশ্রী, ফারদিন খান, জিতেন্দ্র যোশি এবং অমোল গুপ্তের মতো দক্ষ অভিনেতারা। বিশেষ চরিত্রে দেখা যাবে সলমন খানকেও।
১ মে, ২০২৬ তারিখে মারাঠি, হিন্দি এবং তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে ‘রাজা শিবজিজী’। এখন দেখার অপেক্ষা, সিনেমা মুক্তি পাওয়ার পর এই ঐতিহাসিক বিতর্ক ধামাচাপা পড়ে কি না!
















